মেদিনীপুরে মিড ডে মিল পৌঁছয় না পড়ুয়াদের কাছে, সামনে এল কুকীর্তি
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে নিয়ম মেনে মিড ডে মিল দেওয়া হয়নি।
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলে নিয়ম মেনে মিড ডে মিল দেওয়া হয়নি। এমন অনেক গুলো প্রাইমারি স্কুল আছে যে সব স্কুলে, আগস্ট মাসে, কোথাও ৫ দিন, কোথাও ৯ দিন আবার কোথাও ১২ দিন মিড ডে মিল দেওয়া হয়েছে।

কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ৬ দিন, অর্থাৎ মাসে অন্তত ২৪ দিন মিড ডে মিল দেওয়ার কথা ছাত্রছাত্রীদের। কিন্তু তার থেকে অনেক দিন কম মিড ডে মিল দেওয়া হয়েছে বলে জানতে পেরেছে জেলা প্রশাসন।
আগস্ট মাসে কোন কোন স্কুলে অনেক কম দিন মিড ডে মিল দেওয়া হয়েছে তার একটি তালিকা তৈরি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। তার পর জেলার অতিরিক্ত জেলা শাসক (পঞ্চায়েত) জেলার প্রতিটি স্কুল ইন্সপেক্টর কে নির্দেশ দিয়েছেন ওই সব স্কুলের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত শিক্ষককে শোকজ নোটিশ পাঠাতে।
গত ৩০ আগস্ট তারিখে পাঠানো ওই নির্দেশে ( মেমো নম্বর ২৫৯ (৫৩)/ এমডিএম) বলা হয়েছে যে ওই সব স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা অতিরিক্ত জেলা শাসককে জানাতে হবে।












Click it and Unblock the Notifications