যত কাণ্ড মিড ডে মিল নিয়ে! এবার ক্যানিংয়ে খিচুড়ির কড়াই উল্টে আহত পাঁচজন

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম খিচুড়ির কড়াই উল্টে আহত হয়েছে তিন পড়ুয়া সহ পাঁচ জন।

দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গরম খিচুড়ির কড়াই উল্টে আহত হয়েছে তিন পড়ুয়া সহ পাঁচ জন। বুধবার সকালে এই ঘটনা ঘটে ক্যানিং দুই নম্বর ব্লকের কালিকাতলা এলাকার ৭৬ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।

যত কাণ্ড মিড ডে মিল নিয়ে! এবার খিচুড়ির কড়াই উল্টে আহত পাঁচ

স্থানীয় সূত্রে খবর, খিচুড়ি পড়ে পুড়ে যায় আরমীরা মোল্লা, রফিকুল মোল্লা ও আনোয়ার মোল্লা। এই কেন্দ্রের হেল্পার কৃষ্ণা মন্ডল উনুন থেকে খিচুড়ি নামানোর সময় কড়াই উল্টে যায়। কৃষ্ণাও আহত হয়েছেন। আরও একজন মহিলা এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার বিডিও প্রণব মন্ডল বলেছেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। যারা আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+