'জাতিস্মর' মেট্রো সিনেমা, আপাতত মৃত্যু হলেও আবার নয়ারূপে জন্ম নেবে কলকাতার ঐতিহ্যবাহী এই থিয়েটার হল

কলকাতা, ১৪ জুন : কলকাতার স্বর্ণালী ইতিহাসের পাতায় রয়ে গেলেও আপাতত নগরবাসীর জীবন থেকে বিদায় নিতে চলেছে ধর্মতলা চত্তরের সবচেয়ে জনপ্রিয় ও প্রসিদ্ধ 'মেট্রো সিনেমা হল'। কলকাতার আশি বছরের এই গর্ব মেট্রো সিনেমার ঝাঁপ পড়ল। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় এখবর কিছুটা চাপা পড়ে গেলেও মধ্য কলকাতার বিখ্যাত এই দ্রষ্টব্যের মৃত্যু নগরবাসীর মনে নাড়া দিয়ে যাবে।

না এটুকু পড়েই দুঃখ পাবেন না। এই খবরের পাশাপাশি একটি খুশির খবরও রয়েছে একটি। আপাতত মৃত্যু হলেও নতুন অবতারে আগামী এক বছরের মধ্যে আবার জন্ম নেবে কলকাতার এই একক স্ক্রিনের সিনেমা হলটি। মাল্টিপ্লেক্সের ঢংয়ে নতুন মেট্রো সিনেমা আসবে কলকাতায়।

ঐতিহ্যশালী ভবন হওয়ায় নতুন মেট্রোর বাইরের দিকটা একইরকম থাকবে। তবে রূপের সঙ্গে পরিবর্তিত হবে নামও। মেট্রো বিগ সিনেমা হিসাবে নামকরণ হতে পারে নয়া অবতারের এই সিনেমাহলের। অনিল ধীরুভাই অম্বানি গোষ্ঠীর থিয়েটার-শৃঙ্খল রিলায়েন্স মিডিয়াওয়ার্কস মেট্রো এই সিনেমাহলের মালিকানা নিচ্ছে।

রিলায়েন্স মিডিয়াওয়ার্কস মেট্রো এই সিনেমাহলের মালিকানা নিচ্ছে

প্রায় ১১ দিন আগেই বন্ধ করা হয়েছে মেট্রো সিনেমার প্রবেশ। রিলায়েন্সের এডিএজির মুখপাত্র একথা জানিয়েছেন। মেট্রো সিনেমা হলের পুননির্মান সংক্রান্ত কোনও খবর সংস্থার তরফে দিতে না চাইলেই সংস্থার মুখপাত্র জানিয়েচেন, আগামী দিনে কলকাতা সহ ভারতের মেট্রো শহরগুলিতে আরও অনেক এরকম মাল্টিপ্লেক্স গড়ার চিন্তাভাবনা রয়েচে তাদের।

তবে মেট্রোর এই সংস্কার প্রকল্প নিয়েও মতবিরোধ তৈরি হয়েছে, একদল যেখানে মেট্রোর আধুনিকীকরণে খুশি, সেখানে আর এক দল কলকাতার ঐতিহ্যশালী ভবন হারানো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তবে চলচ্চিত্র জগতের জ্ঞানীগুনি শিল্পীদের মতে, মেট্রো সিনেমা হল অনেক দিনের পুরনো। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই হলের সঙ্গে। কিন্তু এটাও সত্যি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে মেট্রো সিনেমার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে। আধুনিক যুগের সঙ্গে তাল রেখে যদি নতুন রূপে মেট্রোকে আবার তুলে আনা যায় তাহলে ক্ষতি কী?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+