মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল আমন্ত্রণ পত্র, সাফাই গাইল ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ
মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছিল আমন্ত্রণ পত্র, সাফাই গাইল ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ
ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধনে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জাননোর অভিযোগ উঠেছে। সেকারণের রাজ্যের তরফ থেকে কোনও প্রতিনিধিই ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানে। এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের দাবি তাঁরা মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন। এবং নবান্নে গিয়ে রেলের আধিকারিকরা তাঁকে আমন্ত্রণ জানিয়ে আসেন।

মুখ্যমন্ত্রীকে ছাড়াই উদ্বোধন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অংশিদার না করেই রাজ্যের অন্যতম বড় মেট্রোরেল প্রকল্প ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রা শুরু হল আজ। উদ্বোধন করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। ছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। রাজ্যের তরফে কোনও প্রতিনিধিই এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। কারণ মেট্রো রেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি।

অভিযোগ ওড়াল মেট্রো রেল
মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ওড়াল মেট্রোরেল কর্তৃপক্ষ। তাঁরা পাল্টা দাবি করেছেন মুখ্যমন্ত্রীকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হয়েছিল। এমনকী বৃহস্পতিবার সকালেও নবান্নে গিয়ে রেলের আধিকারিকরা তাঁকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রীর সচিব চিঠি প্রাপ্তির কথা স্বীকারও করেছেন বলে দাবি করেছেন তাঁরা।

মেট্রোরেলের দাবি খারিজ
মেট্রোরেল মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বলে যে দাবি করেছে সেই দাবি খারিজ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন মেট্রোরেলের তরফ থেকে কোনও আমন্ত্রণ পত্র আসেনি নবান্নে। স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বিধায়ক সুজিত বসুকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মুখ্যমন্ত্রীকে না ডাকায় তাঁরা রেলের অনুষ্ঠান বয়কট করেন।












Click it and Unblock the Notifications