মহাজাগতিক দৃশ্য বাংলার আকাশে, করোনার আতঙ্কের মধ্যেই দেখা যাবে উল্কাবৃষ্টি
মহাজাগতিক দৃশ্য বাংলার আকাশে, করোনার আতঙ্কের মধ্যেই দেখা যাবে উল্কাবৃষ্টি
করোনা ভাইরাসের মারণ থাবা থেকে রক্ষা নেই বিশ্বের। গোটা বিশ্বের কাছে এখন একটাই ত্রাস করোনা ভাইরাস। এই ত্রাসের মধ্যেও এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে কলকাতার আকাশ। বসুন্ধরা দিবসের মাঝরাতে কলকাতার আকাশে উল্কাবৃষ্টি হবে। তাই করোনা ভয়-ভীতি উড়িয়ে রাত জাগার জন্য প্রস্তুত কলকাতা।

খালি চোখেই দেখা যাবে উল্কা
করোনা রুখতে একজোট হয়ে লড়ছে পৃথিবী। তবু এর মধ্যেই অবিশ্বাস্য এক ঘটনা ঘটতে চলেছে। যার জেরে মহাজাগতিক ঘটনায় বসুন্ধরাকে বিস্মিত করবে প্রকৃতি। আকাশে আজ নানা রঙের খেলা দেখা যাবে রাতদুপুরে। খালি চোখেই দেখা যাবে উল্কা। তা অবিরত ঝরে পড়ার দৃশ্যে এদিন আকাশ হয়ে উঠবে মোহময়ী।

প্রতি ঘণ্টায় ২০টি উল্কাপাত
আবহবিদরা জানিয়েছেন, এদিন রাতে প্রতি ঘণ্টায় ২০ অথবা তার থেকেও বেশি সংখ্যক উল্কাপাত হবে। আকাশে ভেসে উঠবে আলোর বিন্দু। তারপর মুহূর্তেই ঝরে পড়বে তা। অন্তত লোকচক্ষুতে সেটাই দেখা যাবে। করোনা আতঙ্কের মধ্যেও তাই এই দৃশ্য দেখতে উৎসাহ চরমে।

বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত
আবহবিদদের কথায়, প্রতি বছর এই সময়ে কোয়াড্রানটিড উল্কাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু একটাই শর্ত আকাশ পরিষ্কার থাকতে হবে। তাহলেই খালি চোখে দেখা মিলবে উল্কাপাত। ২২ এপ্রিল বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই মহাজাগতিক দৃশ্যে দেখা যাবে।

উল্কা পাত বা উল্কাবৃষ্টি কী
উল্লেখ্য, এই উল্কা পাত বা উল্কাবৃষ্টিকে আমরা সাধারণভাবে বলি তারা খসা। মহাকাশে ভেসে বেড়ানো পাথরখণ্ড ঘুরে বেড়াতে বেড়াতে পৃথিবীর অভিকর্ষের মধ্যে এলেই এরা ভূপৃষ্ঠের দিকে ধেটে আসে। তারপর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে জ্বলে ওঠে উল্কা। পৃথিবীতে পৌঁছনোর আগেই অধিকাংশ বিনষ্ট হয়ে যায়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications