ধুলো ঝড়ের তাণ্ডবের পর রাজ্যে জারি প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে এমন, জেনে নিন

ইতিমধ্যেই চরম ধুলোঝড় আর প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবে বিপর্যস্ত রাজস্থান , উত্তর প্রদেশ সব দেশের একাধিক রাজ্য। এরই মধ্যে আগামী ৩ দিন প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

ইতিমধ্যেই চরম ধুলোঝড় আর প্রাকৃতিক দুর্যোগের তাণ্ডবে বিপর্যস্ত রাজস্থান , উত্তর প্রদেশ সব দেশের একাধিক রাজ্য। এরই মধ্যে আগামী ৩ দিন প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। ৫ থেকে ৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টি র আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ধুলো ঝড়ের তাণ্ডবের পর রাজ্যে জারি প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে এমন, জেনে নিন

এদিকে, উত্তর ভারতের পর এবার ধুলো ঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে কি রাজ্যে? এবিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও আবহাওয়া দফতর জানিয়েছে আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার ও উত্তরপ্রদেশে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র্মন্ত্রক জানিয়েছে এনিয়ে পশ্চিমবঙ্গ সহ ২ টা রাজ্যকে সতর্ক করা হয়েছে। এছাড়াও সতর্কবার্তা জারি হয়েছে, দিল্লি, কেরল, ও পঞ্জাব, হিমাচল প্রদেশে। আগামী কয়েকদিন বাড়ি থেকে না বোরনোর পরামর্শ দেওয়া হয়েছে তালিকায় থাকা রাজ্যগুলি বাসিন্দাদের।

জানা গিয়েছে, হিমালয় সংলগ্ন এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে উত্তর ও উত্তর পূর্ব ভারত জুড়ে ঝড়ের আশঙ্কা।এরমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের জেরে উত্তরপ্রদেশে ৭৩, রাজস্থানে ৩৫, তেলঙ্গানায় ৮, উত্তরাখণ্ডে ছয় এবং পঞ্জাবে ২ জনের মৃত্যু হয়েছে। এদিকে, আজ সকালে আলিপুর আবহাওয়া দফতর জানায়, আজ বাইতে পারে ৫০-৬০ কিলোমাটির বেগে ঝোড়ো হাওয়া। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই কোচবিহারের তুফানগঞ্জ, দিনহাটা-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদাতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+