মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন
ফের জেলার জয়জয়কার মাধ্যমিকে। ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই ফের একবার মেধাতালিকায় প্রথমের সারিতে জায়গা করে নিয়েছে জেলাগুলি। এবছরে পাশের হার ৮৫.৪৯ শতাংশ।
ফের জেলার জয়জয়কার মাধ্যমিকে। ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই ফের একবার মেধাতালিকায় প্রথমের সারিতে জায়গা করে নিয়েছে জেলাগুলি। এবছরে পাশের হার ৮৫.৪৯ শতাংশ। কলকাতায় পাশের হার ৯১.১১ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক, ৯৬.১৩ শতাংশ। সাফল্যের হারে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় উল্লেখযোগ্যভাবে নজর কেড়েছে উত্তরবঙ্গ। ২০১৮ সালের মাধ্যমিকে প্রথম হয়েছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির সঞ্জীবনী দেবনাথ। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। দ্বিতীয় স্থানে রয়েছেন বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের শীর্ষেন্দু সাহা। শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর নম্বর ৬৮৮। এদিকে, সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2018
Congratulations to all students who excelled and those who passed the Madhyamik exams. Best wishes for all your future endeavours. Good wishes to your teachers and families
মাধ্যমিকে এবছরের মেধা তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সরকার, জলপাইগুড়ির পড়ুয়া মৃন্ময় মণ্ডল, জলপাইগুড়ি হাইস্কুলের নীলব্জা দাস রয়েছেন তৃতীয় স্থানে। এঁদের প্রাপ্ত নম্বর ৬৮৭। এরপর চতুর্থস্থানে ৬৮৬ নম্বর পেয়ে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনার প্রফুল্লনগরের দীপ গায়েন। ৬৮৫ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন কোচবিহারের বিবেকানন্দ শিক্ষানিকেতনের শ্রীজা পাত্র, রয়েছেন অঙ্কিতা দাস, বাঁকুড়ার সুনীতি নন্দী, রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিক জানা, কাঁচড়াপাড়ার প্রথমকান্তি মজুমদার। ৬৮৪ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে দিনহাটা হাইস্কুলের সুমিত বাগচি, জলপাইগুড়ি সেন্ট্রাল হাইস্কুলের নিধি চৌধুরী, বর্ধমান পারুলিয়া হাইস্কুলের অরিত্রিকা পাল, বর্ধমানের প্রতীমান দে, বাঁকুড়া মিশন গার্লসের শ্রুতি সিংহ মহাপাত্র , শান্তিনিকেতনের নবনালন্দার ছাত্র রৌনক সাহা।








মাধ্যমিকে সপ্তম স্থানটি দখল করেছেন কোচবিহারের মহাশ্বেতা হোম রায়। এই স্থানে রয়েছেন, বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের দেবাঞ্জন ভট্টাচার্য, সুলতানপুর বিদ্যাপিঠের অরিন্দম ঘোষ, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যাপিঠের পারমিতা মণ্ডল,বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রমের ছাত্র সার্থক তালুকদার। এঁদের প্রাপ্ত নম্বর ৬৮৩। অষ্টম স্থানে ৬৮২ নম্বর পেয়ে রয়েছেন কোচবিহারের রামভোল হাইস্কুলের দেবস্মিতা রায়, আলিপুরদুয়ারের তাপস দেবনাথ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারি হাইস্কুলের যমুনা নার্জিস ,অরিন্দম সাহা, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতনের অনামিত্র মুখার্জি, বাঁকুড়া মিশল স্কুলের দেবারতী পাঁজা, বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতনের দিশা মণ্ডল, চন্দননগর কৃষ্ণভাবিনী স্কুলের প্রেরণা মণ্ডল , সিমলাপালের রূপসিংহ বাবু। নবম স্থানে ৬৮১ পেয়ে, স্থানটিতে রয়েছেন ঐতিহ্য সাহা, সায়ন্তিকা রায়, অম্লান ভট্টাচার্য, সায়ন্তন চৌধুরী, মহম্মদ রফিকুল হাসান, সায়ন নন্দী, হুগলির মগরার সৌত্রিক সুর, হুগলির সিঙ্গুর মহামায়া হাইস্কুলের তন্ময় চক্রবর্তী, সোহম আমেদ, সৈকত সিংহ রায়, স্বস্তিক ঘোষ।
৬৮০ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছেন মাথাভাঙা হাইস্কুলের বৈদূর্য বিশ্বাস, সুমন কুমার সাহা, মালদা রামকৃষ্ণ মিশনের মীর মহম্মদ ওয়াসিম, অরিত্র সরকার, তমান্না ফিরদৌস, অন্বেষা দে ঘুরিয়া, বাঁকুড়া বড়জোড়া হাইস্কুলের গৌরব মণ্ডল, মোনালিসা সামন্ত, সুমন রায়, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ইন্দ্রজিৎ মিশ্র, এছাডা়ও দশম স্থানে রয়েছেন অগ্নিজিৎ সিনহা, দেবাহ্ন প্রধান, রয়েছেন ভীমরোষ সরকার, রয়েছেন টাকি হাউসের পবিত্র সেনাপতি।












Click it and Unblock the Notifications