শহরে জাতীয় তফসিলি কমিশনের প্রতিনিধিরা, চোপড়ার ঘটনা পর্যবেক্ষণে শিশু অধিকার সুরক্ষা আয়োগ

সন্দেশখালির পালটা চার জন শিশুর মৃত্যুর ঘটনায় সুর চড়িয়েছে শাসকদল তৃণমূল। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পদত্যাগের দাবিও তোলা হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। আর এর মধ্যেই চোপড়ায় গেল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার রাতে চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের চেতনাগছ এলাকায় যায় তাঁরা। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সন্তান হারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিনিধি দলের কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, বিএসএফ চাইলেও এর দায় এড়াতে পারে না। এত বড় একটা কাজ করা হয়েছে অথচ কোনো সতর্কতা অবলম্বন করা হয়নি।

সন্দেশখালির পালটা চোপড়া

অন্তত স্থানীয় প্রশাসন মহলে বিষয়টি নজরে আনতে পারতেন। তাহলে হয়তো এই অঘটন ঘটতো না বলে দাবি তুলিকাদেবীর। পাশাপাশি অন্তত একবার এলাকায় এসে রাজ্যপাল গোটা পরিস্থিতি ঘিউরে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অন্য এক প্রতিনিধি সদস্য অনন্যা চক্রবর্তী বলেন, এখানকার সমস্ত রিপোর্ট রাজ্যতে পাঠানো হবে । নালা তৈরীর সময় এলাকায় সাইনবোর্ড সহ বিভিন্ন সতর্কবার্তা অবলম্বন করা উচিত ছিল বলে তিনি মনে করেন। অন্যদিকে বুধবার রাতে কলকাতায় এলেন ন্যাশনাল কমিশন ফর সিডিউলড কাস্ট কমিশনের সদস্যরা।

আগামীকাল বৃহস্পতিবার তাঁরা সন্দেশখালি যাবেন বলে জানা গিয়েছে। ঘটনার পরেই জাতীয় তফসিলি কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়। আর সেই রিপোর্টে খুশি নয় কমিশন। আর তাই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার তাঁরা সন্দেশখালি যাবেন বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+