আসাম-বাংলার মেলবন্ধনে উদ্যোগী গোয়ালপোখরের একদল যুবক
আসাম-বাংলার মেলবন্ধনে উদ্যোগী গোয়ালপোখরের একদল যুবক
আসাম ও পশ্চিমবঙ্গের মেলবন্ধন ঘটাতে উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের একদল যুবক।
আসামের ঐতিয্যবাহী মেখলা শিল্পকে এলাকায় নিয়ে এসে বেকার যুবকদের কর্মসংস্থানের পাশাপাশি কাজের জন্য ভিন রাজ্যে যাওয়ার প্রথাকে বন্ধ করতে এগিয়ে এসেছেন তাঁরা। এই এলাকা জুড়ে মেখলা শিল্পকে কুটির শিল্পের অন্যতম জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। যুবকদের এই প্রয়াসকে প্রসংশা না করে এড়িয়ে যেতে পারেনি প্রশাসনও। প্রয়োজন পড়লে তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছে প্রশাসন।

এক সময়ে কাজের সন্ধানে গুজরাত, কলকাতা, নাগপুর চলে গিয়েছিল মহম্মদ বসির, শেখ আজহার,মহম্মদ খুদাবক্সরা। সেখানে গিয়েই আসামের বিখ্যাত মহিলাদের পরনের মেখলা তৈরি করার পদ্ধতি রপ্ত করেন তাঁরা। দীর্ঘদিন ভিনরাজ্যে কাজ করার পর পরিবারের টানে ফিরে আসেন এলাকায়। এখানেই নিজেদের শিখে আসা মেখলা তৈরির শিল্পকে কাজে লাগানোর জন্য একাধিক কারখানা গড়ে তোলে ওই যুবকের দল। অন্য রাজ্য থেকে আসা মেখলা শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ হয় এখানে।
তারপরই একে একে তাঁদের তৈরি করা মেখলার চাহিদা বেড়ে যায়। ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। বর্তমানে এক একটি কারখানা থেকে মাসে ১২০০-১৫০০ মেখলা বানাতে সক্ষম হন যুবকেরা। আসাম, পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছেন তাঁরা। যুবকদের দাবি, বাইরে গিয়ে কাজ করার চেয়ে বাড়িতে থেকে কাজ করায় অনেক সুবিধা।












Click it and Unblock the Notifications