ফের সক্রিয় রাজনীতিতে তথাগত! দিলীপ ঘোষকে উপদেশ নিয়ে জল্পনা
ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। সূত্রের খবর অনুযায়ী এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রাজ্য বিজেপির একাংশ তাঁকে চাইছে সক্রিয় রাজনীতিতে।
ফের সক্রিয় রাজনীতিতে ফিরতে চান মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। সূত্রের খবর অনুযায়ী এমনটাই ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। রাজ্য বিজেপির একাংশ তাঁকে চাইছে সক্রিয় রাজনীতিতে।

সক্রিয় রাজনীতিতে ফিরতে চান তথাগত
রাজ্যপালের পদে থাকতে চান না তথাগত রায়। ফিরতে চান সক্রিয় রাজনীতিতে। ঘনিষ্ঠমহলে তথাগত রায় জানিয়েছেন, নানা কারণে তাঁকে সক্রিয় রাজনীতি থেকে সরে আসতে হয়েছিল।

ত্রিপুরার পর মেঘালয়ের রাজ্যপাল পদে রয়েছেন
২০১৫ সালের ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে তাঁকে মেঘালয়ের রাজ্যপাল করা হয়। ২০ মে তাঁর রাজ্যপাল পদের মেয়াদ শেষ হয়ে গেলেও করোনা পরিস্থিতির কারণে তিনি এখনও অব্যাহতি পাননি।

ছিলেন রাজ্য বিজেপির সভাপতি
২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি রাজ্য বিজেপির সভাপতি ছিলেন। রাজ্যে যখন বিজেপিকে কার্যত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হত সেই সময় রাজ্য সভাপতি দায়িত্ব সামলেছেন তিনি। তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যও ছিলেন।

রাজ্য রাজনীতিতে স্বাগত তথাগত
২০২১-এর দিকে নজর রেখেই কি তিনি সক্রিয় রাজনীতিতে ফিরতে চাইছেন, সেই প্রশ্ন উঠেছে বিজেপির অন্দরমহলে। তবে তাঁকে স্বাগত জানাতে তৈরি রাজ্য বিজেপি। রাজ্যপালের দায়িত্ব ছেড়ে দিয়ে যদি উনি সক্রিয় রাজনীতিতে আসতে চান, তাহলে কোনও অসুবিধা নেই বলে জানিয়েছেন রাহুল সিনহা। তথাগত রায় পুরনো দিনের বিজেপি কর্মী এবং বিজেপির রাজ্য সভাপতি থাকার কথা স্মরণ করেছে রাহুল সিনহা। উনি ফের সক্রিয় রাজনীতিতে আসলে বিজেপির লাভ। তাঁকে বিজেপির ঘরের লোক বলেও বর্ণনা করেছেন রাহুল।

দিলীপ ঘোষকে উপদেশ
গরুর দুধে সোনা ও গোমূত্র নিয়ে কথা বললে বাঙালি সমাজের মন পাওয়া কঠিন। মন্তব্য করেছেন তথাগত রায়। এই মন্তব্যেবর মাধ্যমে নাম না করে তিনি দিলীপ ঘোষকেই কটাক্ষ করেছেন বলে মনে করছে রাজনীতিক মহল।












Click it and Unblock the Notifications