স্থায়ী মেগা আধার পরিষেবা কেন্দ্র চালু হচ্ছে কলকাতায়! কীভাবে উপকৃত হবেন?
এই মুহূর্তে দেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ একটি ডকুমেণ্ট আধার কার্ড। সরকারি যোজনা পাওয়ার ক্ষেত্র থেকে শুরু করে সুবিধা পাওয়ার জন্যে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। এমনকি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রেও কোনও ভর্তুকি পাওয়ার জন্যেও আ
এই মুহূর্তে দেশের নাগরিকদের গুরুত্বপূর্ণ একটি ডকুমেণ্ট আধার কার্ড। সরকারি যোজনা পাওয়ার ক্ষেত্র থেকে শুরু করে সুবিধা পাওয়ার জন্যে আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। এমনকি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রেও কোনও ভর্তুকি পাওয়ার জন্যেও আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও প্যান-আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক।

তবে এই অবস্থাতে এখনও বহু মানুষের আধার কার্ড নেই। এমনকি বহু ক্ষেত্রে আধার কার্ড থেকেও ভুল তথ্য রয়েছে, কিংবা ঠিকানাতে ভুল কিংবা নামের ক্ষেত্রেও বানান ভুল থাকাতে সাধারণ মানুষকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর এই অবস্থায় কোথায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে কিংবা কোথাও গেলে ত্রুটি সংশোধন করা যায় সে বিষয় নিয়ে মাঝে মধ্যে সমস্যার মধ্যে পড়তে হয়।
আর এই অবস্থায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। কলকাতার নাগরিকদের সাহায্য করতে কার্যত যুগান্তকারী পদক্ষেপ। স্থায়ী মেগা আধার পরিষেবা কেন্দ্র চালু হতে চলেছে কলকাতায়। আধার নিয়ে যে কোনও সমস্যার সুরাহা করা যাবে এই কেন্দ্রের মাধ্যমে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সম্প্রতি এই বিষয়ে একটি বৈঠক করেছেন।
সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার নাগরিকদের অনেক সময়ে আধার কার্ড নিয়ে সমস্যার মধ্যে পড়তে হয়। অনলাইনে সমস্যার সমাধান করা গেলেও অনেকের ক্ষেত্রে তা জানা সম্ভব হয়না। ফলে আধার কেন্দ্র কোথায় আসে তা নিয়ে খোঁজাখুজি শুরু হয়। কিন্তু খুঁজেও তা বের করা সম্ভব হয় না। আর পাওয়া গেলেও লম্বা লাইনে দাঁড়িয়েও কাজ হয়তো হয় না।
ফলে বিভিন্ন হয়রানির মধ্যে পড়তে হয়। আর সেই কারণে এই বিষয়ে স্থায়ী সমাধান চাইছে কলকাতা পুরসভা। জানা যাচ্ছে, স্থায়ী এই আধার পরিষেবা কেন্দ্র তৈরি হচ্ছে রক্সি সিনেমার বাড়িতে। পুরসভা সংলগ্ন রক্সি সিনেমাতে এই কেন্দ্র তৈরির ভাবনা। প্রকাশিত খবর অনুযায়ী এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর করা শুরু হয়ে গিয়েছে। পুরোদমে আগামী সপ্তাহ থেকে এই আধার কেন্দ্র কাজ করা শুরু করে দেবে।
জানা যাচ্ছে, নথি জমা দিয়ে নতুন আধার তৈরি ও পুরোনো কার্ড সংশোধন, দুই-ই এখানে হবে। যাতে এই কেন্দ্রে এসে কোনও ধরণের হিয়রানির মধ্যে পড়েত না হয় সেদিকে তাকিয়ে একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, পাঁচটি কাউন্টার খোলা হচ্ছে।
যেখানে আধার সংক্রান্ত বিষয়ে ট্রেনিং রয়েছে এই সমস্ত কর্মীদের নিয়োগ করা হবে। পুরসভার তরফেও কর্মীরা থাকবেন। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যেমন ন্যূনতম অর্থ জমা দিতে হয় এখানেই একই নিয়ম প্রযোজ্য।
কলকাতা পুরসভা মনে করছে এই কেন্দ্র পাকাপাকি ভাবে শুরু হয়ে গেলে সাধারণ মানুষ বিভিন্ন ভাবে এই কেন্দ্র থেকে উপকৃত হবেন।












Click it and Unblock the Notifications