অশান্ত ভাটপাড়া! আক্রান্ত সংবাদ মাধ্যম, অভিযুক্ত পুলিশ
ভাটপাড়ায় আক্রান্ত সংবাদ মাধ্যম। পুলিশের বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ। অগ্নিগর্ভ জগদ্দলে খবর সংগ্রহের সময় সংবাদ মাধ্যমেরপ্রতিনিধিদের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।
ভাটপাড়ায় আক্রান্ত সংবাদ মাধ্যম। পুলিশের বিরুদ্ধেই আক্রমণের অভিযোগ। অগ্নিগর্ভ জগদ্দলে খবর সংগ্রহের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ওপর পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ। প্রতিবাদে ব্যারাকপুর চিড়িয়ামোড় অবরোধের ডাক দেওয়া হয়।

এদিন সকাল থেকে বিজেপির পার্টি অফিস দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ এলাকা। অভিযোগ বিজেপির তিনটি পার্টি অফিস দখল করে নেয় তৃণমূল। এরপরেই গণ্ডগোল ছড়িয়ে পড়ে। এলাকায় অর্জুন সিং গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীরা অবরোধ শুরু করেন। সার্কাস মোড়ে সেই অবরোধ তুলতে
গেলে দুপক্ষের ইট বৃষ্টি শুরু হয়ে যায়। এরই মধ্যে পড়ে মাথায় আঘাত পান বিজেপি সাংসদ অর্জুন সিং।
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, যে পার্টি অফিসগুলি নিয়ে গণ্ডগোল, তা তাদেরই ছিল। লোকসভা ভোটের পর দলবদলের জোয়ারে পার্টি অফিসের রঙ বদলে গিয়েছিলেন।
রবিবার সেই অফিসগুলির দখল নেয় বিজেপি। সেখান থেকে বিজেপির পতাকা সরিয়ে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। সকালে এরপরেই উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি সাংসদ অর্জুন সিং।
বিজেপি সাংসদের অভিযোগ, পুলিশের সামনেই তাঁর গাড়িতে ভাঙচুর চলে। ভাঙচুর করা হয় পার্টি অফিস।
পুলিশ লাঠি চালিয়ে জটলা সরানোর চেষ্টা করে। সেই সময় পুলিশ অফিসারের নির্দেশে সংবাদ মাধ্যমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications