'বিজেপি যাঁকে চোর বলেছে তিনিই এখন চৌকিদার', মুকুলকে তোপ দেগে আর যা বললেন সেলিম
ভোটযুদ্ধ ঘিরে রীতিমত তপ্ত বাংলার রাজনৈতিক ময়দান। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন দলীয় নেতা থেকে প্রার্থীরা।
ভোটযুদ্ধ ঘিরে রীতিমত তপ্ত বাংলার রাজনৈতিক ময়দান। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই ইতিমধ্যে ভোট প্রচারে নেমে পড়েছেন দলীয় নেতা থেকে প্রার্থীরা। একে অপরকে কটাক্ষ, পাল্টা তোপে আপাতত সরগরম রাজ্য রাজনীতি। রবিবার ভোট প্রচারে রায়গঞ্জে গিয়ে বিজেপি তথা পদ্ম শিবিরের নেতা মুকুল রায়ের বিরুদ্ধে নিশানা তাক করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম।

মহম্মদ সেলিম রবিবারের সভায় বলেন,'বিজেপি আগে বলেছিল ভাগ মুকুল ভাগ। মিকুল রায়চোর। আর তাদেরই টুইটারে এখন দেখা যাচ্ছে চৌকিদার মুকুল রায়কে।' উল্লেখ্য, নারদা থেকে সারদাকাণ্ডে নাম জড়িয়েছিল তৎকালীন তৃণমূল নেতা মুকুল রায়ের। সেই সময় বহুবার বিজেপির আক্রমণের নিশানায় ছিলেন এই দুঁদে নেতা। এরপরই তিনি যোগ দেন বিজেপিতে। আর সেই প্রসঙ্গে টেনেই এদিন তোপ দাগেন মহম্মদ সেলিম।

উল্লেখ্য, গত লোকসভায় বামেদের ভরাডুবির পরও জিতেছিলেন মহম্মদ সেলিম। এবারেও রায়গঞ্জ আসন থেকে ভোট যুদ্ধে নামছেন বাম শিবিরের এই নেতা। আর ভোটপ্রচারে গিয়ে রায়গঞ্জের মার্চেন্টক্লাবের সভায় তিনি বলেন,বন্যা হলে বাম আমলে ৩৪ বছর ধরে মানুষ ত্রাণ পেত। গত বছরের বন্য়াতেও মানুষ আপেক্ষা করেছিল, কিন্তু না এসেছে মোদীর হেলিকপ্টার, না এসেছে দিদির হেলিকপ্টার। তাঁর দাবি, এবারের ভোটে 'গায়ক গায়িকা, নায়ক নায়িকারা হেলিকপ্টার চড়ে নেবেন।'












Click it and Unblock the Notifications