আরএসএস-এর মদতে রাজনীতি মমতার! সল্টলেকটাকে কাদের হাতে তুলেছেন, গেস্টহাউজ কাণ্ডে খোঁচা সেলিমের
সল্টলেকের গেস্টহাউজ কাণ্ডে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেন, আমাদের রাজ্যের মানুষকে বুঝতে হবে, তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিজাব পর
সল্টলেকের গেস্টহাউজ কাণ্ডে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন সিপিএম নেতা মহঃ সেলিম। তিনি বলেন, আমাদের রাজ্যের মানুষকে বুঝতে হবে, তৃণমূলের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হিজাব পরে মৌলনা বরকতিকে সঙ্গে নিয়ে ইনসাল্লা বলে রাজ্যকে কোন দিকে নিয়ে গিয়েছে, যেখানে বিজেপি তাঁকে মমতাজ বানিয়েছে।

সল্টলেকে যা ঘটল তা লজ্জার
সিপিএম-এর পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম বলেন, সল্টলেকে যা ঘটল তা রাজ্য ও দেশের জন্য খুবই লজ্জার। এই ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি।

গেস্ট হাউজ থেকে মাদ্রাসার শিক্ষকদের বের করে দেওয়ার অভিযোগ
প্রসঙ্গত সোমবার মালদহ থেকে বিকাশভবনে সরকারি কাজে আসা ১০ মাদ্রাসা শিক্ষককে ডিএল ব্লকের ট্রিনিটি গেস্ট হাউজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। আগে থেকে নিয়ম মেনে তাঁদের ঘর বুক থাকলেও সেখান থেকে তাঁদের বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে ওইসব শিক্ষকরা বিধাননগর পূর্ব এবং বিধাননগর কমিশনারেটে অভিযোগ জানান। রাতে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে।

ধর্মের নামে, পোশাকের নামে দেশের প্রোফাইলিং
সিপিএম নেতা মহঃ সেলিমের অভিযোগ, করোনার সময়ে তবলিঘের নাম করে ধর্মের নামে, পোশাকের নামে দেশের প্রোফাইলিং করা হয়েছে। দেশের ঐক্য, সম্প্রীতির জন্য যা ক্ষতিকর বলে মন্তব্য করেছেন সেলিম।

আরএসএস-এর মদতে পশ্চিমবঙ্গে রাজনীতি
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, তাঁকে ফিরে তাকাতে হবে যে, গত ১০ বছরে আরএসএস-এর মদতে কোন ধরনের রাজনীতি তিনি পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন এবং সল্টলেকটাকে কাজের হাতে তুলে দিয়েছেন।












Click it and Unblock the Notifications