ময়ূরাক্ষী গবেষক হতে চায়, মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারীর স্বপ্ন জীববিজ্ঞানে গবেষণা
মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থান পেয়েছে কোচবিহারের ময়ূরাক্ষী সরকার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সে।
মাধ্যমিকের মেধাতালিকায় তৃতীয় স্থান পেয়েছে কোচবিহারের ময়ূরাক্ষী সরকার। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সে। তার স্কুল থেকেই এবার মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে সঞ্জীবনী। তার পাশাপাশি স্কুলকে সমাদৃত করেছে ময়ূরাক্ষী। প্রথম সঞ্জীবনীর থেকে মাত্র ২ নম্বর কম পেয়ে তৃতীয় হয়েছে সে।

বুধবার সকালে প্রথম খবরটা পেয়ে মা উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে দরেছিল ময়ূরাক্ষীকে। মাধ্যমিকের সাফল্যের সঙ্গে মায়ের এই আদর তার কাছে এদিন বাড়তি পাওনা। আজকের এই আনন্দের দিনে মযূরাক্ষী জানিয়ে দিল তার ভবিষ্যৎ ভাবনার কথা। ময়ূরাক্ষী জীববিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়। ছোটোবেলা থেকেই তার স্বপ্ন ছিল গবেষক হওয়া।
ময়ূরাক্ষী ৬৮৭ নম্ব পেয়ে এবার তৃতীয় হয়েছে মাধ্যমিকে তার এই সাফল্যের সরণিতে বেয়ে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়ার পিছনে রয়েছে মা-বাবার গাইড আর শিক্ষকদের অবদান। স্কুল টিচাররা এক্সট্রা ক্লাস নিতেন, তার ফলেই মাধ্যমিকের মতো বড়ো আসরে তাদের স্কুলকে এগিয়ে দিয়েছে বলে মনে করে ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী তার সাফল্যের পথে উত্তরসূরিদের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে, সাজেশন নির্ভর পড়াশোনা নয়, বইটা খুঁটিয়ে পড়তে হবে। তাহলেই সাফল্য আসবে। ময়ূরাক্ষী জানায়, সেও একইভাবে পড়াশোনা করে সাফল্য পেয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications