বিধাননগরের ৪১টি ওয়ার্ডকে জীবানুমুক্ত করতে মেশিন দেওয়ার উদ্যোগ মেয়র কৃষ্ণা চক্রবর্তীর
বিধাননগরের ৪১ টি ওয়ার্ডের জীবানুমুক্ত করতে ৪১ টি মেশিন দেওয়ার উদ্যোগ নিলেন বিধাননগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। কলকাতা পুরসভার মতো বিধাননগরেও প্রত্যেকটি ওয়ার্ডের জীবাণু মুক্ত করতে এই মেশিনের সাহায্যে কেমিক্যাল ব্যবহার করে গোটা এলাকায় জীবাণুমুক্ত করা। তার জন্যই এই উদ্যোগ পুরসভার।

এর পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা এবং যে সমস্ত কঞ্জারভেন্সী স্টাফ নিরলস প্রচেষ্টা করছে এই কঠিন সময়ে মোকাবিলা করার জন্য তাদের বেতন দ্বিগুণ করে দেয়া হলো। গতকাল মেয়র-কাউন্সিলর মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও বিধাননগর পৌরনিগম এলাকায় যে সমস্ত দিন মজুর শ্রমিক পিছিয়ে পড়া মানুষ তাদের সাহায্যার্থে পুরসভার পক্ষ থেকে চাল ডাল নুন তেল আলু প্রদান করা হয়। কৃষ্ণা চক্রবর্তী জানান, এখনও পর্যন্ত বিধান নগরে মোট চারজন করোনা পজিটিভ পাওয়া গেছে এবং হোম আইসোলেশন এ আরও 30 থেকে 40 জন মত রয়েছে।
তিনি আরো আবেদন করেন, বিধান নগরবাসীরা যাতে খুব দরকার না পড়লে ঘর থেকে না বেরোয়। এর পাশাপাশি তার আবেদন বিজ্ঞানের নতুন প্রজন্মের পড়ুয়াদের কাছে যে তারা যদি ভেন্টিলেশন মেশিন তৈরি করতে পারে তাহলে বিধান নগর পৌরনিগম এগিয়ে আসবে এই ভেন্টিলেশন মেশিন গুলো কেনার ক্ষেত্রে।












Click it and Unblock the Notifications