Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যেতে কত নিবি? যাবে তো সিওর, বাজেটের প্রতিক্রিয়ায় মোদীকে বার্তা ফিরহাদের

কেন্দ্রের বাজেট নিয়ে মোদী সরকারের বিদায়ঘণ্টা বাজালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মোদীকে কটাক্ষ করে ফিরহাদের মন্তব্য, যেতে কত নিবি?

কেন্দ্রের বাজেট নিয়ে মোদী সরকারের বিদায়ঘণ্টা বাজালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে মোদীকে কটাক্ষ করে ফিরহাদের মন্তব্য, যেতে কত নিবি? যাবে তো সিওর। এদিন বাজেট পেশ হওয়ার পর এভাবেই কেন্দ্রের সমালোচনা করেন কলকাতার মেয়র।

যেতে কত নিবি? যাবে তো সিওর, মোদীকে বার্তা ফিরহাদের

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট বক্তব্যের পর মোদী সরকাকে নিশানায় ফিরহাদ বলেন, কেন্দ্রীয় সরকারে দেশটাকে বিক্রি করে দিতে চাইছে। তাই এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তও নিয়ে নিল। এই সরকারকে আগে বিদায় করতে হবে। এরপরই তিনি বলেন যেত কত নিবি?

এদিন বাজেট নিয়ে তৃণমূলের প্রত্যেকেই কড়া সমালোচনা করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটের পরই একাধিক প্রতিক্রিয়া আসতে শুরু করে। মমতা টুইট করে বলেন, দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিতে চাইছে সরকার। যেন একটা যুগের শেষ করে দিতে চাইছে। এই বাজেট দেখে আমি হতবাক ও হতভম্ব।

রাজ্যসভার তৃণমূল দলনেতা ডেরেক ও-ব্রায়েনও টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন, দেশের অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছে দিল মোদী সরকার। অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি আইসিইউ থেকে ভেন্টিলেশনে চলে গেল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+