List of Train Cancelled: শেওড়াফুলি, গোঘাট এবং তারকেশ্বর সহ একাধিক লোকাল বাতিল! তালিকায় আছে আরও

List of Train Cancelled: ফের ট্রেন বাতিলের খবর। আগামী শনিবার এবং রবিবার ফের ট্রেন বাতিলের ঘোষণা। হাওড়া ডিভিশনে ব্রিজ পুনর্নির্মান কাজ করা হবে। তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় ব্রিজের কাজ করা হবে। আর সেই কাজের জন্য একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কাজের জন্য , ১০ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লক করা হবে।

গত কয়েকমাস ধরে পূর্ব রেলের একাধিক ডিভিশনে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে। যার জেরে কার্যত প্রত্যেক সপ্তাহের শনিবার কিংবা রবিবার একাধিক রুটে বাতিল হচ্ছে (List of Train Cancelled) লোকাল এবং দূরপাল্লার ট্রেন।

List of Train Cancelled

তেমনই হাওড়া ডিভিশনে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে দীর্ঘ পাওয়ার ব্লক করা হবে। যার ফলে বহু ট্রেন বাতিল করা হয়েছে। এক নজরে দেখে নিন শনিবার এবং রবিবার কোন কোন ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে -

List of Train Cancelled: ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে-

ডাউনে : তারকেশ্বর-হাওড়া লোকাল (ট্রেন নম্বর - ৩৭৩৫৪)

আপে : হাওড়া-তারকেশ্বর লোকাল (ট্রেন নম্বর - ৩৭৩৪৯, ট্রেন নম্বর - ৩৭৩৫১)

List of Train Cancelled: রবিবার ডাউন লাইনে কোন কোন ট্রেন বাতিল

বাতিল থাকবে তারকেশ্বর-হাওড়া লোকাল। বাতিল থাকবে ট্রেন নম্বর - ৩৭৩১২, ট্রেন নম্বর - ৩৭৩১৪, ট্রেন নম্বর - ৩৭৩১৬, ট্রেন নম্বর - ৩৭৩১৮, ট্রেন নম্বর -৩৭৩২০, ট্রেন নম্বর -৩৭৩২২, ট্রেন নম্বর - ৩৭৩২৮, ট্রেন নম্বর - ৩৭৩৫৬। ডাউন লাইনে বাতিল থাকছে ট্রেন নম্বর -৩৭৪১২ তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল, ৩৭৪১৬ শেওড়াফুলি লোকাল, রবিবার কাজের জন্য চলবে না গোঘাট-হাওড়া লোকাল, গোঘাট- তারকেশ্বর লোকাল, আরামবাগ-হাওড়া লোকাল, হরিপাল-হাওড়া লোকাল

List of Train Cancelled: আপ লাইনেও বাতিল বহু ট্রেন

দু জোড়া হাওড়া-গোঘাট লোকাল, হাওড়া-তারকেশ্বর লোকাল (৩৭৩০৯, ৩৭৩৫৩,৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭), হাওড়া-আরামবাগ লোকাল, শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল, হাওড়া-হরিপাল লোকাল।

এছাড়াও এই কাজের জন্য একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে আরও জানতে রেলের দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন। কিংবা রেলের অনুসধান কেন্দ্রতে গিয়েও জানুন ট্রেন বাতিলের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+