Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তৃণমূল নেতাদের মনের কথা জানতে পারলেন মৌসম! ভাঙন-রোধের বৈঠকেই দ্বিমত

তৃণমূল নেতাদের মনের কথা জানতে পারলেন মৌসম! ভাঙন-রোধের বৈঠকেই দ্বিমত

শুভেন্দু অধিকারীর পথে কারা পা বাড়াতে পারে তা জানতে বৈঠকে ডেকেছিলেন তৃণমূলের জেলা সভাপতি মৌসম বেনজির নূর। সেই বৈঠক কতটা ফলপ্রসূ হল, তা নিয়েই এখন জল্পনা শুরু হয়েছে। কারণ অনেকেই বৈঠকে আসেননি। কিংবা বৈঠকে এলেও অনেকে যে বেঁকে বসতে পারেন তার আভাসও মিলেছে এদিন।

তৃণমূল নেতাদের মনের কথা জানতে পারলেন মৌসম!

তৃণমূল নেতাদের মনের কথা জানতে পারলেন মৌসম!

শুভেন্দু অধিকারী মালদহ তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। ফলতঃ তৃণমূলের অনেক নেতা-নেত্রীই তাঁর অনুগামী বলে পরিচিত। সেই অনুগামীরা এখন কী ভাবছেন, সেই মনের কথা জানাই ছিল মৌসমের উদ্দেশ্য। তিনি কতটা মনের কথা জানতে পারলেন তা ভবিষ্যৎই বলবে, তবে তৃণমূলের অনেক ফাঁকফোঁকর বেরিয়ে এল বৈঠক থেকে।

তৃণমূলের নেতা-নেত্রীরা মমতার সৈনিক, সবাই এককাট্টা

তৃণমূলের নেতা-নেত্রীরা মমতার সৈনিক, সবাই এককাট্টা

তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে দীর্ঘ বৈঠকের পর মৌসম জানান, তৃণমূলের নেতা-নেত্রীরা সবাই এককাট্টা রয়েছেন। শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা ছিলেন, এই জেলার পর্যবেক্ষক ছিলেন। ফলে তাঁর সঙ্গে সখ্যতা থাকাই তো স্বাভাবিক। কিন্তু জেলার তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই এই দল করে, তাঁদের লড়াই বিজেপির সঙ্গে।

বৈঠক চলাকালীনই প্রশ্ন উঠল সাবিত্রী মিত্রের ভূমিকায়

বৈঠক চলাকালীনই প্রশ্ন উঠল সাবিত্রী মিত্রের ভূমিকায়

মঙ্গলবার রাত পর্যন্ত চলে এই বৈঠক। এই বৈঠক কতটা তৃণমূলে ভাঙন রুখতে সমর্থ হবে, তা বলবে ভবিষ্যৎ। তবে দ্বিমত দেখা গিয়েছে এদিনের বৈঠকেও। বৈঠক চলাকালীনই সাবিত্রী মিত্র বেরিয়ে যান। তিনি বলেন, যে যাওয়ার সে যাবে। আর যে থাকার সে থাকবে। শুভেন্দু অনুগামীদের আটকে রেখে তো কোনও লাভ নেই!

মোয়াজ্জেমের বার্তা, কৃষ্ণেন্দু-দুলালদের অনুপস্থিতি

মোয়াজ্জেমের বার্তা, কৃষ্ণেন্দু-দুলালদের অনুপস্থিতি

আবার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, তৃণমূলে থেকে যাঁরা অন্য দলের সঙ্গে যোগাযোগ রাখবে, তাঁদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। রাজ্য নেতৃত্বকে আমরা রিপোর্ট করব। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন না প্রাক্তনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা কো অর্ডিনেটর দুলাল সরকার।

যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা

যোগাযোগ রাখছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা

এই বৈঠকের পর জেলা বিজেপির সহসভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, এভাবে বৈঠক করে কোনও লাভ হবে না। যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তাঁরা বেশিরভাগই শুভেন্দু অধিকারীর অনুগামী। শুভেন্দু অধিকারী মালদহ সফরে এলেই দেখবেন ভাঙন ধরে গিয়েছে তৃণমূলে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+