তৃণমূলের প্রার্থী কি চূড়ান্ত! লোকসভা ভোট ঘোষণার আগে শুরু হয়ে গেল দেওয়াল লিখন
এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, ঘোষণা হয়নি দিনক্ষণ। দলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রার্থীর নাম। তা সত্ত্বেও দেওয়াল লিখন শুরু হয়ে গেল বাংলায়।
এখনও লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি, ঘোষণা হয়নি দিনক্ষণ। দলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি প্রার্থীর নাম। তা সত্ত্বেও দেওয়াল লিখন শুরু হয়ে গেল বাংলায়। আরও খোলসা করে বললে দেওয়াল লিখন শুরু হয়ে গেল উত্তর মালদহে। মৌসম বেনজির নূর অন্যদের থেকে এগিয়ে থেকেই শুরু করতে চাইছেন লোকসভায় যুদ্ধ।

উত্তর মালদহে দেওয়াল লিখন চলছে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূরের নামে। সদ্য কংগ্রেস ছেড়েছেন, তৃণমূলে যোগ দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তর মালদহের প্রার্থী করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন। তারপর মালদহে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। মালদহের হরিশচন্দ্রপুরে প্রচার শুরু হয়ে গিয়েছে।
মৌসম বেনজির নূর নিজে স্বীকারও করে নিয়েছেন, জানিয়েছেন অতি উৎসাহিত তৃণমূল কর্মীরা প্রচার শুরু করেছেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, গণি-গড়ে এবার কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলের প্রার্থী হবেন মৌসম, তার জন্যই কি আগেভাগে নেমে পড়লেন ময়দানে। গতবার কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে সাসংদ হয়েছিলেন মৌসম। এবার দল ছেড়ে তৃণমূলে তিনি।

মৌসম জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্র থেকে তাঁর নাম ঘোষণা করেছেন, সেই কারণেই সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। দেওয়াল লিখন ছাড়া ছোট ছোট কর্মিসভা করছেন। এদিকে কংগ্রেস ঈশা খান চৌধুরীকে প্রার্থী করতে চলেছে। এই গৃহযুদ্ধে গণি-মিথের সাহায্য পাবেন ঈশা। মৌসমকে এর মোকাবিলা করতে হবে। তাই তিনি আগেভাগে লড়াইয়ে নেমে পড়লেন। আর কংগ্রেস-তৃণমূলের এই লড়াইয়ে জল মাপছে বিজেপি।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications