Matribhumi Local: লোকাল ট্রেনে ঝুলোঝুলি করে যাওয়ার দিন শেষ, নতুন পরিষেবা চালু করতে চলেছে রেল
Matribhumi Local: মুম্বইয়ের মতো কলকাতার লোকাল ট্রেনেও এবার থেকে চালু হবে ফার্স্টক্লাস কামরা। অর্থাৎ এবার আর সব কামড়ায় ঝুলোঝুলি করে যাওয়ার দিন শেষ হতে চলেছে। কারণ এবার আরাম করে ফার্স্টক্লাস কামরায় যেতে পারবেন লোকাল ট্রেনে। সকলে সেই কামরায় ভিঁড় করবে না।
যাঁদের সেই কামরারা টিকিট থাকবে তাঁরাই কেবল সেই কামরায় সফর করত পারবেন। মুম্বই লোকাল ট্রেনে যেভাবে ফার্স্টক্লাস কামরার প্রচলন রয়েছে এবার কলকাতাতেও শিয়ালদাহ মেইন এবং দক্ষিণ শাখা এমন কি বনগাঁ লাইনের ট্রেনেও একই ভাবে এই ফার্স্টক্লাস কামরা চালু করা হবে।

শিয়ালদহ মেইন বা দক্ষিণ শাখা অথবা বনগাঁ লাইন যাই হোক না কেন লোকাল ট্রেনের নাম শুনলেই যেন গায়ে জ্বর আসে। ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করে ট্রেনে ওঠা। অফিস টাইমে ঝুলোঝুলি করে যাওয়া। তার উপরে সিট িনয়ে মিউজিকাল চেয়ার একেবারে হিমসিম দশা হয় িনত্যযাত্রীদের।
এবার সেই সংকট মোচন হতে চলেছে বলাই যাই। মুম্বইয়ের লাইফলাইনও এই লোকাল ট্রেনই। কিন্তু সুশৃঙ্খল নিয়মের কারণে তেমন কোনও সমস্যায় পড়তে হয় না যাত্রীদের। শিয়ালদহ শাখাতেও সেই পরিষেবা দিতেই এবার উদ্যোগী হয়েছে রেল। চালু করা হচ্ছে ফার্স্টক্লাস কামরা। লোকাল ট্রেনে এবার থেকে থাকবে ফার্স্টক্লাস কামরা।
পুজোর আগেই নাকি এই পরিষেবা চালু করার কথা ছিল। কিন্তু কোনও কারণে সেটা করা সম্ভব হয়নি। এবার পূর্বরেলের পক্ষ থেকে জানানো হয়েছে একটির পদলে তিনটি রুটেই লোকাল ট্রেনে এই পরিষেবা চালু করা হবে। ইতিমধ্যে তার ছাড়পত্রও পাওয়া হয়ে গিয়েছে।
সূত্রের খবর প্রথমে মাতৃভূমি লোকালে সেই পরিষেবা ট্রায়াল রান হিসেবে শুরু করা হবে। শিয়ালদহ রুটে ৬ জোড়া মাতৃভূমি লোকাল ট্রেন চলে। কোনটিতে আগে এই পরিষেবা পরীক্ষামূলক হিসেবে চালনা করা হবে তা নিশ্চিত করে জানানো হয়নি। সূত্রের খবর বড়দিনের আগেই নাকি এই পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেল।
কামরার শ্রেণি হিসেবে ভাড়া ধার্য করা হবে। প্রথম ৭৪ কিলোমিটার পর্যন্ত যেখানে লোকাল ট্রেনে ভাড়া ২০ টাকা ছিল প্রথম শ্রেণির কামরায় সেই ভাড়া ১১০ টাকা হবে। অর্থাৎ মান্থলির ক্ষেত্রে প্রথম শ্রেণির যাত্রীদের দিতে হবে ১২৭০ টাকা করে। সাধারণ কামরার েক্ষত্রে সেই ভাড়া ৩৫৫ টাকা পর্যন্ত পড়ে।












Click it and Unblock the Notifications