হাজিরা এড়াচ্ছেন ম্যাথু, ৭ অগাস্ট আসতে না পারার কারণ কী জেনে নিন
মুচিপাড়া থানা এলাকার তোলাবাজি মামলায় কলকাতা পুলিশের হাজিরা এড়ালেন ম্যাথু স্যামুয়েল। নারদ কর্ণধারকে মোবাইল ও নথি-সহ ৭ অগাস্ট ফের তলব করেছিল মুচিপাড়া থানা। মা অসুস্থ, তাই ওইদিন থানায় আসতে পারবেন না
মুচিপাড়া থানা এলাকার তোলাবাজি মামলায় কলকাতা পুলিশের হাজিরা এড়ালেন ম্যাথু স্যামুয়েল। নারদ কর্তাকে মোবাইল ও নথি-সহ ৭ অগাস্ট ফের তলব করেছিল মুচিপাড়া থানা।
মা অসুস্থ, তাই তিনি ওইদিন থানায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন ম্যাথু স্যামুয়েল।

এর আগে ম্যাথু স্যামুয়েল যখন কলকাতায় এসেছিলেন, তখন কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছিলেন তিনি। ম্যাথুর অভিযোগ, কাগজে কলমে তোলাবাজির মামলা দেখানো হলেও, আসলে তাঁকে প্রশ্ন করা হচ্ছে নারদ স্টিং অপারেশন নিয়েই। এতে কলকাতা হাইকোর্টের নির্দেশের অবমাননা হচ্ছে বলেও অভিযোগ নারদ কর্তার। যে সব নথি কলকাতা পুলিশ চাইছে সবই তিনি ইমেল মারফত পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। একই সঙ্গে পরের বার কলকাতায় আসলে তাঁর বিমান ভাড়া এবং হোটেল ভাড়া কলকাতা পুলিশকে দিতে হবে, বলে জানিয়েছিলেন ম্যাথু।












Click it and Unblock the Notifications