সরস্বতী বিসর্জনে তুমুল অশান্তি! চলল ইটবৃষ্টি থেকে লাঠিচার্জ, দুই ক্লাবের সংঘর্ষে রণক্ষেত্র কৃষ্ণনগর

সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ব্যাপক অশান্তির সাক্ষী হল নদিয়ার কৃষ্ণনগর। রাধানগর এলাকায় দুইটি বারোয়ারি ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ধীরে ধীরে সেই সংঘর্ষ রণক্ষেত্রের চেহারা নেয়। দু'পক্ষের মধ্যে শুরু হয় ইট-পাটকেল ছোঁড়াছুড়ি। ফলে একাধিক পুজো উদ্যোক্তা আহত হন. কয়েক জন রক্তাক্ত অবস্থায় হাসপাতালে চিকিৎসাও নেন।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে একটি বারোয়ারি পুজো মণ্ডপেও ভাঙচুর শুরু হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখান থেকে কয়েক জনকে আটকও করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, গতকাল বিকাল থেকেই কৃষ্ণনগর শহরে সরস্বতী পুজোর বিসর্জন শুরু হয়ে গিয়েছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক ক্লাবের প্রতিমা বিসর্জনের জন্য এক এক করে বেরোতে থাকে। সেই সময় ষষ্ঠীতলা বারোয়ারি এবং রেড রোড বারোয়ারির মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তারপরে তা দ্রুত ইট-বৃষ্টিতে পরিণত হয়। অন্য কয়েকটি ক্লাবের প্রতিমা সেই এলাকায় পৌঁছনোর পর তারাও ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে।

বিসর্জন রুটে আগে থেকেই একাধিক পুলিশ মোতায়েন ছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে কোতোয়ালি থানার অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। সংঘর্ষের কারণে উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হন।

পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা রয়েই গিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+