NRS-এ ধুন্ধুমার! আহত চিকিৎসকের অবস্থা স্থিতিশীল, নির্মল-চন্দ্রিমাকে ঘিরে বিক্ষোভ, হয়রান রোগীরা

বন্ধ এনআরএস, একদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গী আরও এক হবু চিকিৎসক, আর আরও একদিকে রোগীর পরিবারের মানুষরা হাসপাতালে বিভ্রান্তের মতো ঘুরছেন ,

বন্ধ এনআরএস, একদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তরুণ চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গী আরও এক হবু চিকিৎসক, আর আরও একদিকে রোগীর পরিবারের মানুষরা হাসপাতালে বিভ্রান্তের মতো ঘুরছেন , একটু সহযোগিতার আশায়। এই অসহায় ছবি নিয়েই এদিন আত্মপ্রকাশ করেছে কলকাতার স্বনামধন্য মেডিক্যাল কলেজ এনআরএস। পরিস্থিতি পর্যালোচনা করতে সেখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও নির্মল মাজি

মন্ত্রীদের ঘিরে বিক্ষোভ

মন্ত্রীদের ঘিরে বিক্ষোভ

এদিন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পরিস্থিতি খতিয়ে দেখতে এনআরএস পৌঁছতেই বিক্ষোভের সম্মুখীন হন। সেখানে তাঁদের ঘিরে রীতিমতো ক্ষোবে ফেটে পড়েন পড়ুয়ারা।

 কেমন আছেন অসুস্থ পরিবহরা?

কেমন আছেন অসুস্থ পরিবহরা?

রোগীর আত্মীয়দের পরিবারের মারের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন পরিবহ ও তাঁর আরও একসঙ্গী। জানা গিয়েছে, অসুস্থ পরিববর ফ্রন্টাল বোনের আঘাত বেশ গুরুতর। এদিকে, হাসপাতালের বাইরে ধরনারত পড়ুয়ারা তাঁদের স্বাস্থ্যের উন্নতির প্রার্থনার পাশাপাশি চালাচ্ছেন ধর্মঘট।

রোগীর আত্মীয়দের হয়রানি

রোগীর আত্মীয়দের হয়রানি

শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসছেন রোগীর আত্মীয়রা। আর এনআরএসএর এমন অচলাবস্থা দেখে ফিরে যাচ্ছেন তাঁরা। কোথায় গেলে সুরাহা হবে , তার খোঁজ নেই। এনআরএস কাণ্ডের প্রতিবাদে রাতারাতি পরিষেবা বন্ধের ঘোষণা করে রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজগুলিও। পরিস্থিতি ক্রমেই আরও অসহায় করে তুলছে রোগীর পরিবারগুলিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+