সাঁতরাগাছিতে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙতে ইট-বাঁশ ছুড়ছে বিজেপি কর্মীরা, পাল্টা জলকামান, টিয়ারগ্যাস পুলিশের
সাঁতরাগাছিতে ধুন্ধুমার, ব্যারিকেড ভাঙতে ইট-বাঁশ ছুড়ছে বিজেপি কর্মীরা, পাল্টা জলকামান, টিয়ারগ্যাস পুলিশের
সাঁতরাগাছিতে বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট,বাঁশ ছোড়ার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পাল্টা জলকামান এবং কাঁদােন গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও শুরু করে পুলিশ। প্রবীণ ত্রিপাঠির নেতৃত্বে চলছে অভিযান।

সাঁতরাগাছিতে ধুন্ধুমার
সকাল থেকে সাঁতরাগাছিতে তৎপরতা ছিল পুলিশের। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সেখানে বিজেপির মিছিল করার কথা ছিল। কিন্তু শুভেন্দু অধিকারীকে আগেই আটক করে নিয়ে যায় পুলিশ। তারপরে সৌমিত্র খাঁর নেতৃত্বে মিছিল শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। তাঁরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। এমনকী বাঁশ ছোড়া হয় বলে অভিযোগ। বিজেপির মিছিল আটকাতে ৮ ফুটের লম্বা ব্যারিকড তৈরি করা হয়েছিল।

পুলিশের পাল্টা লাঠিচার্জ, জলকামান
বিজেপি কর্মীদের আটকােত প্রথমে পুলিশ জলকামান ছুড়তে শুরু করে। বিজেপি কর্মীদের প্রতিরোধ তীব্র হতে শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুিলশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। একাধিক বিজেপি কর্মী আহত হয়েছে বলে অভিযোগ। মাঝে কিছুটা বিজেপি কর্মীরা ছত্রভঙ্গ হলেও পরে আবার পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে দেখা গিয়েেছ বিজেপি কর্মী সমর্থকদের। নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সাঁতরাগাছিতে।

হদিশ নেই বিধায়ক-সাংসদদের
সৌমিত্র খাঁ, অশোক দিন্দার উপস্থিতিতে সাঁতরাগাছিেত মিছিল শুরু করেছিল বিজেপি কর্মী সমর্থকরা। ব্যারিকড ভাঙতে বিজেপি কর্মীরা এগিয়ে গেলে উত্তেজনা তৈরি হয়। বিজেপি কর্মীরা ইট ছুড়তে শুরু করে। তুমুল উত্তেজনা তৈরি হয় সেখানে। কিন্তু তারপরে আর সেখানে বিজেপি সাংসদ-বিধায়কদের আর দেখা যায়নি। অর্থাৎ পুলিশের কাঁদানে গ্যাসের শেল ফাটানো শুরু করে পুলিশ । কার্যত দিশাহারা হয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা।

হাওড়া স্টেশনেও ধুন্ধুমার
সাঁতরাগাছির পাশাপাশি হাওড়া স্টেশন চত্ত্বরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার রয়েছেন বিজেপির মিছিলের নেতৃত্বে রয়েছেন। সেখানেও হাওড়া ময়দানে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তিনি। রয়েছেন অগ্নিমিত্রা পল। পুলিশের গাড়ি ভেঙে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ লাঠিচার্জও করে সেখানে। দফায় দফায় বিক্ষোভ হচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ।












Click it and Unblock the Notifications