বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে খাক হাওড়ার মঙ্গলাহাট
হাওড়ার জনপ্রিয় এবং প্রাচীণ মঙ্গলহাট পুড়ে খাক। রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে মঙ্গলাহাট। সূত্রের খবর বৃহস্পতিবার মঙ্গলাহাটে বিধ্বংসী আগুন লগে। দমকলের ১৪টি ইঞ্জিন রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ৫০০০ বর্গফুট এলাকা জুড়ে রয়েছে এই মঙ্গলাহাট।
জানা গিয়েছে রাত ১২টার পর হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান কয়েকজন। হাটের পাশের আবাসনের বাসিন্দারাই প্রথম দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা স্থানীয় থানায় খবর দেন। পুলিশ আসার আগেই আগুন ছড়িয়ে পড়ে। অধিকাংশই কাপড়ের দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পর্যন্ত কাজ করছেন দমকল কর্মীরা। প্রায় ৫,০০০ বর্গ ফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। ভস্মীভূত হয়ে যায় কয়েকশো দোকান। পুজোর তিন মাস আগে ব্যবসায়ীদের মাথায় হাত। অন্তর্ঘাতের অভিযোগ উঠেছে এই ঘটনায়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। জনবহুল এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
পুজোর আগে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে বিপুল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সকাল থেকে নিজেদের দোকানে গিয়ে খোঁজ করছেন কাগজপত্র। কীভাবে এই লোকসান মেটাবেন তা নিয়ে রীতিমত উদ্বেগে দোকানীরা। কী করে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












Click it and Unblock the Notifications