খড়দহে ভয়াবহ আগুনে ভস্মীভূত গুদাম ও কারখানা, দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে

খড়দহে মাঝরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি গুদাম ও তার পাশের কারখানা। গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী মজুত ছিল। সেখান থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। দুটিই ভস্মীভূত হয়ে গিয়েছে।

কলকাতা, ২৫ এপ্রিল : খড়দহে মাঝরাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি গুদাম ও তার পাশের কারখানা। গুদামটিতে প্লাস্টিকের সামগ্রী মজুত ছিল। সেখান থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের কারখানায়। দুটিই ভস্মীভূত হয়ে গিয়েছে।

এত রাতে খবর পেয়েই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আশপাশে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের আরও ইঞ্জিন ডেকে আনতে হয়। মোট ২০টি ইঞ্জিন রাতভর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে খবর।

খড়দহে ভয়াবহ আগুনে ভস্মীভূত গুদাম ও কারখানা

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে খড়দহের বন্দিপুরে। গুদামটিতে অপটিক্যাল ফাইবার সহ জ্বালানি মজুত ছিল। তা থেকেই আগুন বীভৎসভাবে ছড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়।

দমকল আধিকারিকেরা জানিয়েছেন, দাহ্যবস্তু মজুত থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। হাওয়া চলছিল, সঙ্গে ঘিঞ্জি এলাকা হওয়ায় সহজেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+