SIR ঘোষণার আগে রাজ্য প্রশাসনে বড় ঝাঁকুনি, জেলাশাসক পদে ব্যাপক রদবদল, তালিকায় অনুব্রত, শুভেন্দুর জেলাও
আজ বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার এসআইআর ঘোষণা। তার আগেই রাজ্য প্রশাসনে বড় ঝাঁকুনি।
একাধিক জেলাশাসককে হয় অন্য জেলায় বদলি করা হলো, নয়তো তাঁদের নিয়ে যাওয়া হলো অন্য পদে। তালিকায় রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলা কিংবা অনুব্রত মণ্ডলের বীরভূম।

আজ নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে মোট ৬৪ জন আধিকারিককে বদলি করা হয়েছে। বদল করা হয়েছে ১০টি জেলার জেলাশাসককে। জেলাগুলি হলো- উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, ঝাড়গ্রাম ও দার্জিলিং।
হিডকোর ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব সামলানো শশাঙ্ক শেঠিকে উত্তর ২৪ পরগনার জেলাশাসক করা হলো। সেখানে জেলাশাসক ছিলেন শরদ কুমার দ্বিবেদী, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব হলেন। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তকে কলকাতা কর্পোরেশনের কমিশনার করে নিয়ে আসা হলো। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক করা হলো অরবিন্দ কুমার মীনাকে, তিনি কোচবিহারের জেলাশাসক ছিলেন।
মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্রকে হিডকোর এমডি করা হলো। মুর্শিদাবাদের জেলাশাসক হলেন নীতীন সিংহানিয়া, তিনি মালদহের জেলাশাসক ছিলেন। পুরুলিয়ার জেলাশাসক ড. রজত নন্দাকে পর্যটন বিভাগের ডিরেক্টর করা হয়েছে। হলদিয়া ডেভেলপমেন্টের সিইও কোন্থাম সুধীরকে পুরুলিয়ার জেলাশাসক করার সিদ্ধান্ত হয়েছে।
কলকাতা কর্পোরেশনের কমিশনার ধবল জৈনকে বীরভূমের জেলাশাসক করা হলো। সেখানকার জেলাশাসক বিধান চন্দ্র হলেন খাদ্য ও সরবরাহ দফতরের বিশেষ সচিব। ইউনিস রিসিন ইসমাইলকে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হলো, তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের বিশেষ সচিব পদে ছিলেন।
কোচবিহারের জেলাশাসক হলেন রাজু মিশ্র, তিনি শিল্প, বাণিজ্য দফতরের বিশেষ সচিব ছিলেন। বসিরহাটের অতিরিক্ত জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্করকে ঝাড়গ্রামের জেলাশাসক করা হলো। উত্তর ২৪ পরগনার জেলাশাসক মণীশ মিশ্রকে করা হলো দার্জিলিংয়ের জেলাশাসক। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালাকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হলো। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি পুর ও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন বিভাগীয় সচিব, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক পদেও বদল আনা হয়েছে।
মহকুমাশাসক বদল হলো উত্তর দিনাজপুরের ইসলামপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও এগরা, হুগলির চন্দননগর, নদিয়ার রাণাঘাট, দার্জিলিংয়ের শিলিগুড়ি ও কার্শিয়াং, জলপাইগুড়ির মাল, বীরভূমের রামপুরহাট, উত্তর ২৪ পরগনার বসিরহাট, পূর্ব বর্ধমানের কালনায়।
নতুন অতিরিক্ত জেলাশাসক পেল নদিয়া (২ জন), বীরভূম, পশ্চিম মেদিনীপুর (২ জন), কালিম্পং, মালদহ, পুরুলিয়া (২ জন), বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা (২ জন), উত্তর দিনাজপুর (২ জন), দক্ষিণ ২৪ পরগনা (২ জন), পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, কোচবিহার, পূর্ব বর্ধমান, হাওড়া, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications