তৃণমূলের বিরুদ্ধে গণ প্রতিরোধ হচ্ছে কোচবিহারে, দাবি করলেন বিজেপির নিশীথ প্রামাণিক

ভোট শুরুর পর থেকেই বিক্ষিপ্ত উত্তেজনা কোচবিহার লোকসভা কেন্দ্রে। দিনহাটা, শীতলকুচি, ভেটাগুড়ি বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে। গণ প্রতিরোধ গড়ে উঠছে তৃণমূলের বিরুদ্ধে। মানুষ রুখে দাঁড়াচ্ছেন। এমনই কথা বললেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।

প্রথম দফায় উত্তরবঙ্গে তিন কেন্দ্রে ভোট রয়েছে। কোচবিহার কেন্দ্রে ভোট শুরু হয় নির্দিষ্ট সময়ে। গত লোকসভা নির্বাচনের থেকে এই কেন্দ্র স্পর্শকাতর হিসেবে চিহ্নিত হয়। তৃণমূল বনাম বিজেপি, একের পর এক হিংসার ছবি দেখতে পাওয়া গিয়েছে। আজ ভোটের দিনও সেই হিংসা অব্যাহত থাকল।

বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে বিজেপি। এমন অভিযোগ করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি সরাসরি এই হিংসার জন্য নিশীথ প্রামাণিককে দায়ী করেছেন। উদয়ন গুহ নিজের এলাকার বাইরে বেরোতে পারবেন না। গতকাল এই নির্দেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

আক্রান্ত তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন উদয়ন গুহ। থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রাত থেকেই দিনহাটা, ভেটাগুড়ি বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক উত্তেজনার সংবাদ এসেছে। ভেটাগুড়ি এলাকায় আজ শুক্রবার সকালে বোমা উদ্ধার হয়েছে। পুলিশ প্রশাসনও পরিস্থিতির দিকে নজর রাখছে।

নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহের ডেপুটি। তিনি নিজে কোচবিহার কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে লড়াই করছেন। ভোট দিতে বেরিয়েছিলেন এলাকার বিদায়ী সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তৃণমূল যত দিন আছে, তত দিন সন্ত্রাস থাকবে। এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

নিশীথ প্রামাণিকের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এলাকায় রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে। সন্ত্রাস তৈরি করছে। কিন্তু এবার মানুষ রুখে দাঁড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের হিংসার বিরুদ্ধে মানুষ প্রতিরোধ তৈরি করছে। কোচবিহারে তৃণমূলের বিরুদ্ধে গণ প্রতিরোধ তৈরি হয়েছে। এমনই দাবি করলেন নিশীথ প্রামাণিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+