আরজি কর হাসপাতালে ৮০জন চিকিৎসকদের গণইস্তফা, চিকিৎসা সঙ্কট আরও ঘনীভূত বাংলায়
রাজ্যের সমস্ত হাসপাতালে ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। আরজিকর মেডিক্যাল কলেজ সরকারি হাসপাতালে প্রায় ৭০-৮০ জন চিকিৎসক একযোগে ইস্তফা দিলেন এদিন।
আর শুধু এনআরএস নয়, রাজ্যের সমস্ত হাসপাতালে ছড়িয়েছে বিক্ষোভের আঁচ। আরজিকর মেডিক্যাল কলেজ সরকারি হাসপাতালে প্রায় ৮০ জন চিকিৎসক একযোগে ইস্তফা দিলেন এদিন। এর মধ্যে অনেক সিনিয়র চিকিৎসক রয়েছেন।
এদিন একসঙ্গে সকল ইস্তফা দিয়েছেন।

তাঁদের বক্তব্য প্রথমত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়তঃ রাজ্যের হাসপাতালগুলিতে যে পরিস্থিতি আজকে চলছে তা পুরোপুরি প্রশাসনিক ব্যর্থতা। এর দায় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। এই দায় তাঁকে নিতে হবে। এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
সিনিয়র চিকিৎসকদের অভিযোগ, রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামোয় দুরবস্থা চলছে। এই অবস্থায় চিকিৎসকদের পাশে না থেকে মুখ্যমন্ত্রী যেভাবে চিকিৎসকদের হুমকি দিলেন তা তাঁরা মেনে নিতে পারছেন না। এবং এই অবস্থায় ইন্টার্নদের পাশাপাশি সিনিয়র ডাক্তাররা কার্যত রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। আর তা শুরু হল আরজিকর হাসপাতালে ৭০-৮০ জন চিকিৎসকের গণ ইস্তফার মাধ্যমে।
আরজি কর হাসপাতালে চিকিৎসকদের গণ ইস্তফার চিঠি#hospital #doctors pic.twitter.com/lgDHzn9M4p
— Oneindia Bengali (@OneindiaBengali) June 14, 2019
প্রসঙ্গত সিউড়ি হাসপাতালে বৃহস্পতিবার ৬৭ জন চিকিৎসক হাসপাতালের সুপারের কাছে আর্জি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন যে পরিকাঠামো এবং নিরাপত্তার মধ্যে তাঁদের কাজ করতে হয় তা যথেষ্ট নয়। এই অবস্থায় তাঁরা কর্ম ক্ষেত্রে বিপন্ন বোধ করছেন। সরকার ব্যবস্থা না নিলে তাদের পক্ষে কাজে যোগ দেওয়া সম্ভব নয়।












Click it and Unblock the Notifications