১০০-র বেশি চিকিৎসকের গণ-ইস্তফা SSKM থেকে NRS -এ ! ব্যাপক সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা

বড়সড় বিপর্যয়ের দিকে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলার স্বাস্থ্য পরিষেবা। রাজ্য়ের প্রথমসারির একাধিক হাসপাতালে একের পর এক চিকিৎসক ইস্তফা দিতে শুরু করেছেন। এখনও পর্যন্ত যা খবর,তাতে জানা গিয়েছে, ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে ৩৫ জন, এসএসকেএম থেকে ২০০ জন , আর জি কর থেকে ১০৭ জন, এনআরএস থেকে ১০৮ জন চিকিৎসক ইস্তফা পত্র জমা দিয়েছেন।

SSKM থেকে NRS -এ শতাধিক চিকিৎসকের ইস্তফা! চরম সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা

চিকিৎসকদের দাবি , মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন, যে তাঁরা পদবী দেখে চিকিৎসা করেন, সেই বক্তব্যকে প্রথমেই ফিরিয়ে নিতে হবে মমমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরই চিকিৎসকরা কোনও রকমের আলোচনায় বসবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এছাড়াও চিকিৎসকদের দাবি, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অবিলম্বে। শুধু আশ্বাসবাণী নয়, সহমর্মিতার সঙ্গে মুখ্যমন্ত্রীকে এবিষয়ে ব্যাবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, কোনওমতেই গণইস্তফা গ্রহণ করা হবে না। ফলে এই মুহূর্তে বাংলার স্বাস্থ্য পরিষেবা রীতিমতো বেহাল দশায় পৌঁছে গিয়েছে। হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিবারের মানুষজন। পরিস্থিতি রীতিমতো জটিল অবস্থায় পৌঁছে গিয়েছে। প্রসঙ্গত, সরকারি নিয়ম অনুযায়ী গণ ইস্তফা এভাবে গৃহিত হতে পারে না। ইস্তফার ৩ মাস আগে থেকে জানাতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এরপর ভিজিলেন্স সহ একাধিক বিষয় চলে আসে গোটা প্রক্রিয়ায়। ফলে গণ ইস্তফা গৃহিত হবে না বলেই ধরাণা একটি মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+