ভালবাসার মরশুমে বাজার মন্দা গোলাপ ব্যবসায়ীদের, লোকসানের মূল কারণ ধরছেন মাধ্যমিক পরীক্ষা

১৪ ফেব্রুয়ারি, বিশ্বব্যাপী 'ভ্যালেন্টাইনস ডে' পালিত হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। বাংলায় যা প্রেম দিবস হিসেবে পালন করা হচ্ছে। ভালবাসার দিন, ভালবাসায় ভেসে যাওয়ার দিন। আর ভালবাসার দিনে গোলাপ ফুল হল যেন এক অবিচ্ছেদ্য অঙ্গ।

প্রাচ্যের পাশাপাশি পশ্চিমের প্রভাবেও এই দিনটি এখন বাঙালির জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এই বিশেষ দিনে প্রেমিক-প্রেমিকারা মনের কথা জানাতে লাল গোলাপের দ্বারস্থ হন। বলতে গেলে আজ পর্যন্ত প্রেমিক-প্রেমিকারা ভালবাসার সপ্তাহ পালন করে থাকেন। যে সপ্তাহের শুরুটাই হয় 'রোজ ডে' বা 'গোলাপ দিবস' দিয়ে। আর ভ্যালেন্টাইন্স ডে-তেও প্রয়োজন হয় এই গোলাপের। ফলে, অন্যান্য বছরের মতো এবারও ফুলচাষি ও ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় ছিলেন। কিন্তু এবার তাদের সেই আশায় জল ঢেলে দিয়েছে মাধ্যমিক পরীক্ষা।

Valentines Day

ফুল বিক্রিতে আশানুরূপ সাড়া নেই

কোতুলপুরের ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছর এই সময় গোলাপের চাহিদা আকাশছোঁয়া থাকে। ব্যাঙ্গালোর, কোলাঘাট, রানাঘাট ও হাওড়া থেকে আসা গোলাপের দাম ১৫ থেকে ৭০ টাকা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এবছর বাজারে ফুলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিক্রির হার অত্যন্ত কম। ফলে, লাভের আশায় থাকা ব্যবসায়ীরা লোকসানের আশঙ্কায় করছেন।

ফুল ব্যবসায়ী লক্ষীকান্ত মালাকার, সুশান্ত হাজরা এবং বাবলু দত্তরা এক বাক্যে স্বীকার করেছেন যে এবছর প্রেম দিবসে গোলাপের চাহিদা উল্লেখযোগ্যভাবে কম। এর প্রধান কারণ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার কারণে শিক্ষার্থীরা প্রেম দিবস উদযাপনে তেমন উৎসাহী নয়, যার ফলে গোলাপের চাহিদা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ব্যবসায়ীরা জানান, অনেকেই ২০ হাজার বা তার বেশি টাকার ফুল সংগ্রহ করেছিলেন, কিন্তু কম বিক্রির কারণে এবার বড়সড় লোকসানের আশঙ্কা করছেন তারা।

কিন্তু তা বলে কি মাধ্যমিক পরীক্ষার্থীরাই শুধু প্রেম করেন? তবে যে কথায় বলে প্রেমের কোনও বয়স নেই। আসলে, ক্রেতা-বিক্রেতা অনেকের মতে, বড়দের মধ্যে গোলাপ দেওয়ার চল অতটা বেশি নয়। তারা বিভিন্ন ধরনের উপহার দেওয়া, কিংবা হোটেল বা রেস্টুরেন্টে খেতে যাওয়া নিয়ে বেশি আগ্রহী হন। তবে মাধ্যমিক পড়ুয়াদের কিংবা স্বাবলম্বী নয় এমন ছেলেমেয়েদের জন্যে ওই গোলাপ ফুলটুকুই সম্বল। প্রেম নিবেদনের একমাত্র ভাষা হয়ে ওঠে এই একটি গোলাপ ফুল। তাই এবার পরীক্ষা চলায় সেখানেই ব্যবসার ছন্দপতন ঘটেছে।

ফুলচাষিদের মতে, বছরের এই বিশেষ দিনে অতিরিক্ত বিক্রি এবং লাভের যে সম্ভাবনা থাকে, তা এবছর পুরোপুরি ম্লান হয়ে গেছে। তারা আশাবাদী যে আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও গোলাপের বাজার ঘুরে দাঁড়াবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+