কলকাতার বিভিন্ন জায়গায় ভিড়ের জেরে মার্কেট বন্ধ করতে বাধ্য হল প্রশাসন
কলকাতার বিভিন্ন জায়গায় ভিড়ের জেরে মার্কেট বন্ধ করতে বাধ্য হল প্রশাসন
বাজার কমিটির দাবি এক সপ্তাহ ধরে বাজার করতে আসা ক্রেতাদের বোঝানো হচ্ছিল তারা যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করে এবং বাজারে এসে জমায়েত না করে। সেই কথা না শুনেই বাজারে ভিড় করছিল মানুষ সেই কারণে জগতপুর এবং মৃধা মার্কেট বাজার সহ বেশ কয়েকটি বড় বড় বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি।

জগৎপুর বাজার ৪ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি এবং নিউ টাউন থানা এলাকার মৃধা মার্কেট বাজার ৫ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাজার কমিটি।এরপরেও যদি মানুষ না সচেতন হয় পরবর্তীকালে আবারো বাজার বন্ধ রাখা হবে বলে জানায় বাজার কমিটি।












Click it and Unblock the Notifications