মাওবাদী লিফলেট ঘিরে আতঙ্ক বেলপাহাড়িতে
মাওবাদীদের নাম করে দেওয়া লিফলেট ঘিরে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বেলপাহাড়ির পাহাড় জঙ্গলের মধ্যে থাকা প্রত্যন্ত গ্রাম লালজলে।
মাওবাদীদের নাম করে দেওয়া লিফলেট ঘিরে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বেলপাহাড়ির পাহাড় জঙ্গলের মধ্যে থাকা প্রত্যন্ত গ্রাম লালজলে। আগামী ২৪ তারিখ, বুধবার, তালপুকুরিয়া ফুটবল খেলা মাঠে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে বলে ওই লিফলেটে বলা হয়েছে। নিচে সিপিআই মাওবাদী লেখা আছে। বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মিটিং এর বিষয় উল্লেখ করা হয়েছে।

শুক্রবার লালজল এলাকায় রুটিন তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গলের মধ্যে রাস্তার ধারে এই লিফলেট দেখতে পান সিআরপিএফ জওয়ানরা। এই লিফলেটে বলা হয়েছে যে যাদের নামে মাওবাদী কেস আছে তাদের অবশ্যই এই মিটিং এ থাকতে হবে। উপস্থিত না থাকলে পরে এই নিয়ে কোনও অভিযোগ বা অনুরোধ মানা হবে না বলেও উল্লেখ করা হয়েছে।
বিষয়টি জানার পর আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই এলাকায়। ঘন জঙ্গলে ঘেরা লালজল এক সময় ছিল মাওবাদী দের অন্যতম শক্ত ঘাঁটি। এখন এলাকায় মাওবাদী কার্যক্রম নেই। সেই এলাকায় হঠাৎ করে মাওবাদীদের নাম উল্লেখ করে এই লিফলেট পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বেলপাহাড়ী এলাকার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা জানান কে বা কারা এই লিফলেট দিয়েছে তা দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications