শিলদা কান্ডে শর্তসাপেক্ষে জামিন মাও নেতা ইন্দ্রজিতের
শিলদা কান্ডে শর্তসাপেক্ষে জামিন মাও নেতা ইন্দ্রজিতের
শিলদা কান্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন মাও নেতা ইন্দ্রজিৎ কর্মকার। পাশাপাশি, এই মামলার বিচার প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ ৫০ হাজার টাকার পাঁচটি সিওরিটি বন্ডে বিক্রমের জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের শিলদায় ইষ্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর) এর ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ ছিল। ঘটনায় ২৪ জন পুলিশ কনস্টেবল মারা যান।
২০১২ সালের ১৬ জুলাই পুরুলিয়ার অয্যোধ্যা পাহাড়তলির বলরামপুরের বিরামডি এলাকা থেকে গ্রেপ্তার হন অর্নব দাম, ইন্দ্রজিৎ কর্মকার, তারা হেমব্রম, সনাতন সোরেন সহ ২৬ জন। যে মামলা বিচারাধীন রয়েছে মেদিনীপুর আদালতে। এই মামলায় গত বছর ১১ এপ্রিল জামিন পান অর্নব দাম ওরফে বিক্রম।












Click it and Unblock the Notifications