List of Train Cancelled: তারকেশ্বর, শেওড়াফুলি,আরামবাগ! সোমবার পর্যন্ত ৩৬ টি লোকাল বাতিল, ঘুরপথে চলবে বহু ট্রেন

List of Train Cancelled: ফের চরম দুর্ভোগের মধ্যে পড়তে চলেছেন অসংখ্য যাত্রী। প্রায় তিনডজন ট্রেন বাতিল থাকছে। আজ শনিবার, আগামীকাল রবিবার এবং পরের দিন অর্থাৎ সোমবারও বাতিল থাকবে বহু লোকাল ট্রেন। এছাড়াও একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এমনকি বেশকিছু ট্রেনের যাত্রাপথ বদল করে চালানো হবে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে রেলের তরফে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। রেলের তরফে জানা গিয়েছে, কাটোয়া, আজিমগঞ্জ, তারকেশ্বর, শেওড়াফুলি, আরামবাগ, গোঘাট সহ একাধিক রুট থেকে হাওড়ার মধ্যে চলে এমন ৩৬ টি ট্রেন বাতিল থাকবে (List of Train Cancelled)। যার মধ্যে কাটোয়া রুটে একটি রেল ব্রিজের সংস্কারের কাজ করা হবে।

List of Train Cancelled

আর এই কাজের জন্য আজ শনিবার সারাদিন একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকবে। কাটোয়া থেকে বাতিল থাকবে ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ ট্রেনগুলি। একই ভাবে আজিমগঞ্জ থেকে- ট্রেন নম্বর ০৩০৯৬, ০৩০৬২ বাতিল থাকবে। একই সঙ্গে আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেনটিও বাতিল থাকবে।

একই ভাবে অন্য লাইনেও এই কাজের জন্য ট্রেন বাতিল থাকছে। রেলের বিজ্ঞপ্তিকে তুলে ধরে বাংলা এক সংবাদমাধ্যম জানাচ্ছে, আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৯৮, কাটোয়া থেকে- ০৩০৬১, ০৩০৯৭ ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) থাকবে। পাশাপাশি তারকেশ্বর লাইনেও একই ভাবে একটি ব্রিজের সংস্কার কাজ করা হবে। এর ফলে আজ থেকেই ওই লাইনে একাধিক লোকাল বাতিল থাকছে। এই পরিস্থিতি রবিবার পর্যন্ত থাকনবে বলেই ওই সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

শনিবার-রবিবার ওই লাইনে যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল - হাওড়া-তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১। একই ভাবে তারকেশ্বর থেকে হাওড়া রুটে ট্রেন নম্বর - ৩৭৩৫৪ বাতিল থাকছে। রবিবার ওই লাইনে প্রভাব সবথেকে বেশি পড়বে। বেশি সংখ্যায় ট্রেন বাতিল থাকবে বলে জানা যাচ্ছে। তারকেশ্বর-শেওড়াফুলি, হাওড়া-আরামবাগ, আরামবাগ-হাওড়া সহ লোকাল বাতিল থাকবে। ফলে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা যে চরম দুর্ভোগে পড়তে চলেছে তা কার্যত স্পষ্ট।

পাশাপাশি ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কৃষ্ণনগর-লালগোলা সেকশনে একটি সাবওয়ে তৈরির কাজ করা হবে বলে জানা যাচ্ছে। আর এই কাজের জন্য ওই সেকশনে ট্রেন চলাচলে ব্যাপক প্রভাব পড়বে। ইতিমধ্যে কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ স্পেশাল রেলের তরফে বাতিল করা হয়েছে। এছাড়াও একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হতে পারে বলে জানা যাচ্ছে।

এই বিষয়ে আরও জানতে রেলের কন্ট্রোল রুম কিংবা রেলের সহয়তা কেন্দ্র থেকে জানতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+