Indian Railways: হাওড়া বন্দে ভারত সহ একাধিক ট্রেনের সূচিতে রদবদল! চরম ভোগান্তির আশঙ্কা
Indian Railways: ফের একাধিক ট্রেনের সময়সূচিতে বদল! সীতারামপুর-ঝাঁঝাঁ শাখা এবং হুগলি ঘাট ও ব্যান্ডেল স্টেশনের মধ্যে সেতু নির্মাণ সহ একাধিক কাজ করা হচ্ছে। আর এই কাজের জন্য আজ সোমবার অর্থাৎ ৩ মার্চ এবং মঙ্গলবার চার মার্চ ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হবে। আর তা রাত ১২ টা বেজে ৩৫ মিনিট থেকে শুরু হবে। চলবে মধ্যরাত তিনটে ৩৫ মিনিট পর্যন্ত।
আর এই কাজের জন্য একাধিক ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের (Indian Train) চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। এমনটাই পূর্ব রেলের (Indian Railways) তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ট্রেনগুলি কীভাবে কোথা থেকে চালানো হবে তা বিস্তারিত বলা হয়েছে।

Indian Railways: এক নজরে কোন ট্রেনের সূচিতে রদবদল?
পাঁচটার বদলে সন্ধ্যা সাড়ে ৬টায় 22499 দেওঘর - বারাণসী বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে দেওঘর থেকে।
৭টা বেজে ৪৫ মিনিটের বদলে হাওড়া থেকে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে রাত ৯টা ১৫মিনিটে
এছাড়াও ৯০ মিনিট করে নিয়ন্ত্রণ করা হবে রক্সৌল-হায়দরাবাদ সাপ্তাহিক এক্সপ্রেস, বারাণসী-দেওঘর বন্দে ভারত এক্সপ্রেস,পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর অকাল তখত এক্সপ্রেস সহ তালিকায় আছে আরও ট্রেন। মূলত সেতু নির্মাণ সহ একাধিক কাজের জন্যেই এভাবে ট্রেন নিয়ন্ত্রণ হবে বলে জানানো হয়েছে।
Indian Railways: বেশ কিছু ট্রেনের চলাচলেও নিয়ন্ত্রণ করা হবে -
জয়নগর-কলকাতা এক্সপ্রেসকে নিয়ন্ত্রণ করা হবে।
সীতামাড়ি - কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস আগামী চার মার্চ নিয়ন্ত্রণ করা হবে।
নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস নিয়ন্ত্রিত হবে।
গোরক্ষপুর - কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেস নিয়ন্ত্রিত হবে ।
বালুরঘাট - শিয়ালদা এক্সপ্রেস নিয়ন্ত্রিত হবে ।
তালিকায় আছে গৌড় এক্সপ্রেস সহ আরও কয়েকটি ট্রেন।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে। কিংবা যে কোনও স্টেশনের অনুসন্ধান কেন্দ্র থেকেও এই বিষয়ে যাবতীয় তথ্য পেয়ে যাবে। পূর্ব রেলের এহেন ঘোষণায় নিত্য যাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও ভোগান্তির মধ্যে পড়তে হবে।












Click it and Unblock the Notifications