একাধিক দাবিতে আদিবাসীদের ধর্মঘটে বিপর্যস্ত রেল পরিষেবা, আটকে একাধিক ট্রেন
বহু মানুষ বেড়াতে গিয়েছিলেন! কেউ আবার ফিরছেন। এই অবস্থায় আধিবাসী রেল অবরোধ শুরু হয়েছে সকাল থেকে। যার ফলে একাধিক স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে একাধিক ট্রেন। এক নজরে গোটা পরিস্থিতি
Indian Rail: সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়া সহ একাধিক দাবিতে চাক্কা জ্যামের ডাক। আর এই কর্মসূচি অনুযায়ী উত্তর থেকে দক্ষিণের একাধিক স্টেশনে রেল অবরোধ আদিবাদী মানুষদের।
সকাল থেকে মালদহ থেকে পুরুলিয়া সহ একাধিক স্টেশনে এই ধর্মঘট চলছে। যার জেরে আটকে পড়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এমনকি বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলেই খবর। চূড়ান্ত যাত্রী ভোগান্তি বলে জানা যাচ্ছে।

ছয়টা থেকে আদিবাসীদের এই অবরোধ শুরু হয়েছে।
সকাল ছয়টা থেকে আদিবাসীদের এই অবরোধ শুরু হয়েছে। মালদার আদিনা স্টেশন, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার আদ্রা সহ একাধিক স্টেশনে আদিবাসীদের এই অবরোধ শুরু হয়েছে। এমনকি জঙ্গলমহল,আদ্রা-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ করে রেখেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এছাড়াও আরও বেশ কয়েকটি স্টেশনে অবরোধ চলছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এর প্রভাব রেলের উপর পড়তে শুরু করেছে। এই অবরোধ আরও বেশ কয়েক ঘন্টা চললে কার্যত রেল পরিষেবা স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা।

আটকে পড়তে পারে বন্দেভারত
সকাল থেকে এই অবরোধের জেরে ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। তালিকায় রয়েছে প্যাসেঞ্জার ট্রেনও। এছাড়াও কয়েকটি ট্রেনকে ঘুরপথে পরিচালনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে। খড়গপুর ডিভিশন থেকেই তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে আদিবাসীদের আন্দোলনের জেরে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে প্রায় আটটি ট্রেন বাতিল এবং চারটি ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। অবরোধের জেরে আটকে পড়তে পারে বন্দে ভারত ট্রেনও। মালদহে স্টেশনে অবরোধের জেরে আটকে পড়তে পারে ট্রেনটি। শুধু তাই নয়, অবরোধের জেরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে বহু ট্রেন।

একাধিক দাবি আদিবাসী সম্প্রদায়ের
বলে রাখা প্রয়োজন, সারি এবং সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দিতে হবে। এছাড়াও আরও ছয়টি দাবিতে এই অবরোধের ডাক দেওয়া হয়েছে আদিবাসী সংগঠনের তরফ থেকে। যদিও চলতি মাসেই সারি আর সারনা ধর্মকে মান্যতা দিতে পারে রাজ্য। এই সংক্রান্ত একটি প্রস্তাব আনা হতে পারে। আর তার আগেই এই অবরোধ কর্মসূচি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এবং রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। পৌঁছেছেন রেলের আধিকারিকরাও। আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হছে।












Click it and Unblock the Notifications