List of Train Cancelled in Howrah: হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি সহ একাধিক শাখায় ট্রেন বাতিল,রইল সেই তালিকা

List of Train Cancelled in Howrah: রবিবার ফের একগুচ্ছ ট্রেন বাতিলের খবর! আজ শনিবার রামপুর-ছাতরা লাইনে ফের কাজ শুরু হয়েছে। আর সেই কারনে বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। আর এর মধ্যেই হাওড়া-বর্ধমান কর্ড শাখায় শুরু হবে কাজ।

আগামীকাল রবিবার এই লাইনের পাশাপাশি রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া শাখা এবং খানা-গুমনি শাখায়। আর সেই কারনে একাধিক ট্রেন বাতিলের (List of Train Cancelled in Howrah) খবর জানানো হয়েছে।

List of Train Cancelled in Howrah

ইতিমধ্যে এই বিষয়ে পূর্ব রেলওয়ের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই সমস্ত লাইনে সিগন্যালিংয়ের কাজ করা হবে। আর এই কাজের জন্যে দীর্ঘ 'পাওয়ার ব্লক' করা হবে। আর এই কারনে বহু ট্রেন বাতিল করা হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। বর্ধমান, ব্যান্ডেল, ডানকুনি সহ একাধিক স্টেশন থেকে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময় রেলের তরফে বদল করা হয়েছে।

List of Train Cancelled in Howrah: ট্রেন বাতিল -

আগামীকাল রবিবার যে ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled in Howrah) থাকবে তা বিজ্ঞপ্তি দিয়ে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। সেই মতো হাওড়া থেকে বাতিল থাকছে ট্রেন নম্বর ৩৬৮২৫, ট্রেন নম্বর ৩৭৯১৫, ট্রেন নম্বর ৩৭৩১৫ এবং ৩৬৮২৭।

অন্যদিকে বর্ধমান থেকে ট্রেন নম্বর ৩৬৮৪৪ এবং ৩৬৮৪২ ট্রেনটি বাতিল করা হয়েছে। ট্রেন নম্বর ৩৭৫৩৬ এবং ট্রেন নম্বর ৩৭৫৩৮ বাতিল থাকছে ব্যান্ডেল থেকে। নৈহাটি থেকে বাতিল করা হয়েছে ট্রেন নম্বর ৩৭৫৩৭ এবং ট্রেন নম্বর ৩৭৫৩৫।

এছাড়াও ডানকুনি থেকে ট্রেন নম্বর ৩২২৩৪ এবং ৩২২৩২ বাতিল থাকবে। পাশাপাশি তারকেশ্বর এবং কাটোয়া থেকেও বহু ট্রেন বাতিল থাকছে। বাতিল থাকছে শিয়ালদহ থেকেও বেশ কয়েকটি ট্রেন। ট্রেন নম্বরগুলি হল- ৩২২৩১ এবং ৩২২৩৩

  • বদল হয়েছে ট্রেনের সময়

দীর্ঘ সময় ধরে স্টেশনগুলিতে রক্ষনাবেক্ষনের কাজ চলবে। ফলে বেশ কিছু ট্রেনের সময়সীমা (List of Train Cancelled in Howrah) বদল করা হয়েছে। তবে এই কাজের জন্যে ফের একবার সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীদের। যদিও এই কাজের জন্যে যে সমস্যার মধ্যে পড়তে হবে যাত্রীদের তা মেনে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে রেলের তরফে। যদিও এই কাজ যাত্রী নিরাপত্তা এবং অন্যান্য পরিষেবাকে আর মজবুত করবে বলেই মত আধিকারিকদের।

অন্যদিকে রামপুরহাট-ছাতারা লাইনে ফের কাজ শুরু হয়েছে। ফের সেই রুটে ট্রেন বাতিল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে এই লিঙ্কে- List of Train Cancelled in Howrah- ক্লিক করতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+