List of Train Cancelled: কুর্মিদের আন্দোলনে শেষ মুহূর্তে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা
List of Train Cancelled: বাংলায় আন্দোলন প্রত্যাহার করলেও ঝাড়খন্ড এবং ওডিশায় চলছে কুর্মি আন্দোলন। রেল লাইনের উপরে বসে চলছে আন্দোলন। যার জেরে কার্যত স্তব্ধ ওই লাইনের ট্রেন চলাচল। বিশেষ করে ঝাড়খন্ড এবং ওডিশার দিকে যায় এমন ট্রেনগুলি (List of Train Cancelled) চলছে না বলে জানা গিয়েছে।
এর ফলে বেশ কয়েকটি ট্রেনকে (List of Train Cancelled) বাতিল করা হয়েছে। আজ বুধবারই ট্রেনগুলিকে বাতিল করা হয়েছে। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে।

List of Train Cancelled: ট্রেন বাতিলের আপডেট
রেলের দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেন নম্বর 12860 Howrah-CSMT(Mumbai) Giranjali Express বাতিল করা হয়েছে এদিন।
এছাড়াও 12768 satragachi-Hazur Sahib Nanded Express বাতিল থাকছে।
ট্রেন নম্বর- 18030- Shalimar-LTT Express বাতিল থাকছে। ট্রেন নম্বর - 18113 Tatanagar-Bilaspur Express বাতিল থাকছে।
বাতিল থাকছে (List of Train Cancelled) হাটিয়া-খড়গপুর এক্সপ্রেস, রাঁচি-আসানসোল এক্সপ্রেস, রাচি-দুমকা এক্সপ্রেস। আগামীকাল ২১ তারিখ হলদিয়া-আনন্দ বিহার ট্রেনটিও বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
List of Train Cancelled: রুট ছোট করা হয়েছে
এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের রুট ছোট করা হয়েছে। দূরপাল্লার আরও কয়েকটি এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনকেও ঘুরপথে চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই সংক্রান্ত রেলের দেওয়া বিজ্ঞপ্তি নিচে দেওয়া রইল।
প্রতি মুহূর্তে রেলের তরফে এই বিষয়ে আপডেট দেওয়া হচ্ছে। শেষ মুহূর্তে এতগুলি ট্রেন বাতিলের (List of Train Cancelled) চরম সমস্যার মধ্যে পড়তে হবে সাধারণ রেলযাত্রী থেকে নিত্যাযাত্রীদের। একাধিক দাবিতে আন্দোলনের ডাক দেয় কুরমিরা।
#ser #Indianrailways pic.twitter.com/rM8zQyPAxn
— South Eastern Railway (@serailwaykol) September 20, 2023
বাংলা-ওডিশা এবং ঝাড়খণ্ড সহ বিভিন্ন স্টেশনে রেল অবরোধ সহ বিক্ষোভের ডাক দেওয়া হয়। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলায় এদিন কোনও আন্দোলন হয়নি। তবে প্রতিবেশী দুই রাজ্যে এর প্রভাব ব্যাপক পড়েছে। যদিও রেল পুলিশের তরফে রেল অবরোধ তোলার চেষ্টা করা হয়েছে। যা নিয়ে সংঘর্ষের ছবিও ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। এরপরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications