List of Train Cancelled: বুধবার বাতিল বহু ট্রেন! মঙ্গলবার রাতেও চলবে না এই ট্রেনগুলি

List of Train Cancelled: ফের আন্দোলনের পথে কুর্মিরা। আগামীকাল বুধবার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে কুর্মিদের তরফে। এমনকি রেল অবরোধেরও ডাক দেওয়া হয়েছে। এর আগে লাগাতার পাঁচদিন রেল লাইনের উপর বসে ছিলেন আন্দোলনকারীরা।

কার্যত ভেঙে পড়েছিল সম্পূর্ণ রেল পরিষেবা। যদিও এই বিষয়ে সতর্ক রেল (Indian Rail)। এই আন্দোলনের জন্যে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ-পূর্ব শাখায় বুধবার, ২০ সেপ্টেম্বর ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled) করা হয়েছে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

List of Train Cancelled

আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল বুধবার দক্ষিণ-পূর্ব শাখায় দুটি ট্রেন (List of Train Cancelled) চলবে না। চলবে না ট্রেন নম্বর ১৩৪০৪ ভাগলপুর-রাঁচী বনাঞ্চল এক্সপ্রেস এবং ট্রেন নম্বর ১৮১৮৬ গোড্ডা-টাটানগর এক্সপ্রেস।

আজ ১৯ তারিখ অর্থাৎ মঙ্গলবার রাতে সাতটি ট্রেন বাতিলের (List of Train Cancelled) কথা জানানো হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর ১৭০০৭ সেকেন্দরাবাদ-দ্বারভাঙা এক্সপ্রেস বাতিল থাকবে, বাতিল করা হয়েছে কাটিহার-টাটানগর এক্সপ্রেস, লোকমান্য তিলক-কামাখ্যা এক্সপ্রেস, কামাখ্যা-রাঁচী এক্সপ্রেস, গোরক্ষপুর-হাতিয়া মৌর্য এক্সপ্রেস, রাজেন্দ্রনগর-দুর্গ দক্ষিণ বিহার এক্সপ্রেস এবং রক্সৌল-সেকেন্দরাবাদ স্পেশাল এক্সপ্রেস ট্রেন বাতিল থাকবে। এমনটাই রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কুর্মিদের আন্দোলনের জেরে একগুচ্ছ ট্রেন বাতিলের (List of Train Cancelled) সিদ্ধান্তে সমস্যার মধ্যে পড়তে হবে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষকে। একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কুর্মি সম্প্রদায়ের মানুষেরা। নতুন করে ফের আগামীকাল বুধবার সকাল থেকে বিক্ষোভ-আন্দোলনে নামবেন তাঁরা। এই বিষয়ে আগেই জানানো হয়েছে কুর্মিদের তরফে। এমনকি বৃহত্তম আন্দলনের পথেই তাঁরা হাটবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

List of Train Cancelled

সেই মতো রেল রোকো (List of Train Cancelled) এবং রাস্তা অবরোধেরও ডাক দেওয়া হয়েছে। যা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। এমনকি রেলের তরফেও পদক্ষেপ নেওয়া হল। এর আগে দীর্ঘ পাঁচদিন রেল অবরোধ চালিয়েছিলেন বিক্ষোভকারীরা। মোট ২৫০ টি ট্রেন বাতিল করা হয়েছিল। কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল রেলকে।

তবে এই বিষয়ে এবার আগে থেকেই সতর্ক রেল। যদিও কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আন্দোলনের নামে জনজীবন ব্যহত করা যাবে না। এক্ষেত্রে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশও এদিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় সরকার কি ব্যবস্থা নেয় সেদিকেই নজর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+