List of Train Cancelled in Howrah: হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি সহ একাধিক শাখায় পাওয়ার ব্লক, বাতিল বহু লোকাল

List of Train Cancelled in Howrah: ফের ট্রেন বাতিলের খবর! গোটা অগাস্ট মাস জুড়ে একাধিক ট্রেন বাতিল হয়েছে। যার কারনে চরম হয়রানির মধ্যে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এমনকি সেপ্টেম্বর মাস পড়তেই ছবিটা এক।

মাসের শুরু থেকেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি প্যাসেঞ্জার-সাপ্তাহিক ট্রেনকেও (List of Train Cancelled in Howrah) ঘুরপথে চালানো হয়েছে। সেপ্টেম্বর মাস শেষ হতে চললেও ছবিটা বদলাইনি।

 List of Train Cancelled in Howrah

  • List of Train Cancelled in Howrah: করা হবে পাওয়ার ব্লক

ফের একবার ট্রেন বাতিলের খবর। রবিবার হাওড়া বর্ধমান, নৈহাটি সহ একাধিক শাখায় ট্রেন বাতিল (List of Train Cancelled in Howrah) থাকবে। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকালকেও। ইতিমধ্যে পূর্বরেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সিগল্যানিং সহ বেশ কয়েকটি কাজ করা হবে। আর সেই কাজের জন্যে হাওড়া ডিভিশনের বেশ কয়েকটি শাখায় পাওয়ার ব্লক করা হবে। পাওয়ার ব্লক করা হবে হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি লাইনে, খনা এবং গুমানি শাখায় ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করে কাজ করা হবে। এছাড়াও বর্ধমান-হাওড়া লাইনেও রেলের তরফে কাজ করা হবে।

  • List of Train Cancelled in Howrah: কোন কোন ট্রেন বাতিল

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে তা জানানো হয়েছে।
আর তা তুলে ধরা হল-

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, 37915, 37315, 36827, 36825 ট্রেনগুলি বাতিল (List of Train Cancelled in Howrah) থাকবে হাওড়া থেকে। একই ভাবে 36842,36844 ট্রেনগুলি বাতিল থাকবে বর্ধমান থেকে। ব্যান্ডেল থেকে বাতিল থাকবে 37749, 37538, 37536 ট্রেনগুলি বাতিল থাকবে।

নৈহাটি থেকে ট্রেন নম্বর 37535, 37537 বাতিল থাকবে। এছাড়াও তারকেশ্বর, কাটোয়া, আজিমগঞ্জ সহ বেশ কয়েকটি স্টেশন থেকে একাধিক ট্রেন বাতিল থাকবে। এমনটাই জানানো হয়েছে রেলের বিজ্ঞপ্তিতে।

  • List of Train Cancelled in Howrah: বদল হয়েছে সূচিতে

দীর্ঘ সময় কাজের কারনে একাধিক ট্রেনের সময়সূচিতে (List of Train Cancelled in Howrah) বেশ কিছু বদল করা হয়েছে। যেমন দেরী করে ছাড়বে তারকেশ্বর-হাওড়া লোকাল। ট্রেন নম্বর ৩৭৩২৮ লোকালটি নির্ধারিত সময়ের ১৫ মিনিট পড়ে ছাড়বে।

কাটোয়া-আজিমগঞ্জ লোকাল, ট্রেন নম্বর 03095 মেমু স্পেশাল আধ ঘণ্টা দেরিতে ছাড়বে। কাটোয়া-ব্যান্ডেল লোকাল, হাওড়া-তারকেশ্বর লোকাল সময়ের থেকে অনেক পড়ে ছাড়বে। এছাড়াও দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতেও বদল হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে আরও জানতে রেলের কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবেন। তবে এক ধাক্কায় এত গুলি লোকাল ট্রেন বাতিলের খবরে সমস্যার মধ্যে পড়বেন নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ। তবে এই সমস্যার জন্যে রেলের তরফে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+