Sealdah Howrah Train Cancelled: বাতিল ৬০ টিরও বেশি ট্রেন? রবিবারও কী এমন থাকবে? রইল রেল আপডেট
Sealdah Howrah Train Cancelled: আগামীকাল রবিবার টেট (TET Exam) পরীক্ষা। তিন লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। কলকাতা সহ রাজ্যের কয়েক হাজার সেন্টারে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় কেন্দ্রে পৌঁছতে পারেন সেজন্যে বাড়তি ব্যবস্থা থাকছে। কিন্ত্যু আশঙ্কা একটাই ঠিক মতো ট্রেন চলবে তো?
আজ শনিবার হাওড়া-ডিভিশনে কমপক্ষে ৬৫ টি লোকাল ট্রেন (Local Train) বাতিল (Sealdah Howrah Train Cancelled) করা হয়েছে। সেই তালিকায় যেমন শিয়ালদহ মেইন, শিয়ালদহ সাউথ, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ সেকশনে ৪৩টি লোকাল ট্রেন রয়েছে। এমনকি ২২ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া-বর্ধমান কর্ড এবং মেইন লাইনে।

ফলে আজ শনিবার চরম ভোগান্তির মধ্যে পড়েছেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। শুধু তাই নয়, রবিবার টেট পরীক্ষায় বসতে আজ বহু ছাত্রছাত্রী দূরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। তারাও একগুচ্ছ ট্রেন বাতিলের (Sealdah Howrah Train Cancelled) সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে।
প্রত্যেকমাসের শনিবার এবং রবিবার রেলের নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলে। আর সেই কারনে একাধিক ট্রেন (Local Train) বাতিল করা হয় প্রত্যেক শনি এবং রবিবার। সেই মতো দমদম জংশন স্টেশনে লাইন মেরামতির কাজ করা হচ্ছে।
আর সেই কারনেই দীর্ঘ ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হয়েছে। আর তাই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একই ভাবে আরও বেশ কয়েকটি ডিভিশনেও চলছে কাজ। তবে রবিবার টেট পরীক্ষার্থীদের সমস্যা হবে না বলেই দাবি রেলের।
একাধিক রুটে স্পেশাল ট্রেন চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-গোঘাট ইএমইউ স্পেশাল চালানো হবে। যা সকাল ৫টা ১০ মিনিটে ছাড়বে। হাওড়া স্টেশনে পৌঁছবে ৭ টা ৪০ মিনিটে।
একই ভাবে হাওড়া থেকে ৫টা ৩৫ মিনিটে ছাড়বে স্পেশাল এই ট্রেন। গন্তব্যে পৌঁছবে রাত ৮টা পাঁচ মিনিটে। একই ভাবে হাওড়া-বর্ধমান আপ এবং ডাউন স্পেশাল ইএমইউ চালানো হবে বলে জানা গিয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি সকাল থেকেই ট্রেন চলবে বলে খবর।
রবিবার শুধু টেট নয়, ব্রিগেডে আছে লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠান। কয়েক হাজার মানুষ সকাল থেকে কলকাতামুখী হবেন। সে কথাও ভেবেও ব্যবস্থা নিচ্ছে রেল। ট্রেনের কোনও সমস্যার মধ্যে মানুষকে পড়তে হবে না বলেই দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications