Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

List of Train Cancelled: হাওড়া এবং খড়গপুর থেকে বাতিল বহু ট্রেন, ঘুরপথে চলবে যেগুলি

List of Train Cancelled: হাতে আর মাত্র কয়েকটা দিন! শুরু উৎসবের মরশুম। আর উৎসবের মরশুমে ফের ট্রেন বিভ্রাটের খবর। আজ মঙ্গলবার একাধিক সেকশনে ট্রেন বাতিলের খবর জানানো হয়েছে।

পাশাপাশি বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে বলেও জানা গিয়েছে। আর সেই তালিকায় বেশ কয়েকটি প্যাসেঞ্জার সহ দূরপাল্লার ট্রেন রয়েছে।

List of Train Cancelled

List of Train Cancelled: নন-ইন্টারলকিংয়ের কাজ হবে

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত (List of Train Cancelled) জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পূর্ব রেলওয়ের ফেসবুক পেজেও এই বিষয়ে জানানো হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এই ট্রেনগুলি ঘুরপথে চালানো হবে বলে জানা গিয়েছে। মূলত নর্দান রেলওয়ের লখনৌও ডিভিশনে নন-ইন্টারলকিংয়ের কাজ হবে। আর সেই কারনে একাধিক ট্রেনে রুট বদল করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের সময়ও বদল হয়েছে।

List of Train Cancelled: যে সমস্ত ট্রেনের পথ পরিবর্তন-

১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, ১২৩৭০ দেয়াদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১৩০০৯ হাওড়া-যোগনগরী ঋষিকেশ দুন এক্সপ্রেস। এছাড়াও তালিকায় (List of Train Cancelled) আছে আরও বেশ কয়েকটি ট্রেন।

অন্যদিকে বেশ কয়েকটি ট্রেনকে (List of Train Cancelled) নিয়ন্ত্রণ করা হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩৪১৩ মালদহ টাউন -দিল্লি ফারাক্কা এক্সপ্রেস, একই ভাবে ১৩৪১৩ মালদহ টাউন-দিল্লি ফারাক্কা এক্সপ্রেস পথিমধ্যে ৩০ মিনিটের জন্যে নিয়ন্ত্রণ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে রেলের তরফে দেওয়া এই বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে-

List of Train Cancelled: বাতিলের তালিকা

এছাড়াও আজ ১০ অক্টোবর বেশ কয়েকটি ট্রেন বাতিল (List of Train Cancelled) থাকছে। সাউথ-ইস্টার্ন রেলওয়ের তরফে এই বিষয়ে জানানো হয়েছে। আর সেই বাতিল ট্রেনের তালিকায় আছে ট্রেন নম্বর ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস। একই ভাবে ট্রেন নম্বর ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

বাতিল থাকছে খড়গপুর-ভদ্রক স্পেশাল। আবার ভদ্রক থেকেও খড়গপুর স্পেশাল বাতিল থাকছে। বাতিল খড়গপুর-জয়পুর কেওনঝড় রোড এক্সপ্রেস। একই ভাবে -জয়পুর কেওনঝড় রোড-খড়গপুর এক্সপ্রেস বাতিল থাকবে।

এছাড়াও বেশ কয়েকটি ট্রেনের রুট ছোট করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে জেনে নিন-

গত দুমাস ধরে কার্যত রেলে একাধিক ট্রেন (List of Train Cancelled) বাতিল থাকছে। যার ফলে মানুষকে দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এই অবস্থায় আজ ফের একবার ট্রেন বাতিলের খবরে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+