Cyclone Remal: বিধ্বংসী হতে পারে সাইক্লোন রেমাল! দিঘাগামী একাধিক ট্রেন বাতিল, খোলা হল কন্ট্রোল রুম

Cyclone Remal: ধেয়ে আসছে সাইক্লোন 'রেমাল'। বঙ্গোপসাগরে অতি অল্প গতিতে নিম্নচাপটি উত্তর ও উত্তর - পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, তাতে বাংলা এবং বাংলাদেশ উপকূলে এই ঝড় আছড়ে পড়তে পারে। অনুমান করা হচ্ছে, ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে।

আর এই আশঙ্কা থেকেই এখন থেকেই আগাম প্রস্তুতি নিয়ে রাখছে প্রশাসন। এমনকি তীব্র সাইক্লোনের আশঙ্কায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করল দক্ষিণ পূর্ব রেল (Indian Rail)। ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালের (Cyclone Remal) প্রভাব পড়তে শুরু করেছে মেদিনীপুরে। শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।

Cyclone Remal

এমনকি সমুদ্রেও প্রবল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। এই অবস্থায় রবিবার ২৬ মে হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাতিল থাকবে পাশকুড়া-দিঘা মেমু, পাশকুড়া-দিঘা ইএমইউ। এমনকি সোমবার অর্থাৎ ২৭ মে একাধিক ট্রেন বাতিল থাকছে।

রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী দিঘা-পাশকুড়া ইএমইউ, দিঘা-পাশকুড়া মেমু বাতিল থাকছে সোমবার। অন্যদিকে রেল লাইনে যদি জল জমে তা দ্রুত বের করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে। পরিস্থিতি (Cyclone Remal) মোকাবিলায় অতিরিক্ত কর্মীকে ময়দানে নামানোর কথা বলা হয়েছে। রিলিফ ট্রেন ও মেডিক্যাল ভ্যান প্রস্তুত রাখা হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে ঝড়ের মোকাবিলা (Cyclone Remal) কীভাবে তা নিয়ে আগাম সতর্কতা কলকাতা বিমানবন্দরেও।

আজ শুক্রবার কলকাতা বিমানবন্দরে উচ্চপর্যায়ের একটি বৈঠক করা হয়েছে এদিন। পরিস্থিতি নিয়ে আগাম ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে ঘূর্ণিঝড় 'রেমাল' এর সতর্কতায় (Cyclone Remal) একাধিক পদক্ষেপ নেওয়া হল হাওড়া পুরসভার তরফ থেকে। আগামী ৭২ ঘন্টার জন্য খোলা হলো কন্ট্রোল রুম।

প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা টিমকে। ত্রিপল, শুকনো খাবার মজুত রাখা হয়েছে। পাশাপাশি দ্রুত যাতে মানুষকে নিরাপদ জায়গায় সরানো সম্ভব হয় সেজন্য ৮টি স্কুল বাড়ি প্রস্তত রাখা হয়েছে। পাম্প হাউস চালু রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। নবান্নের তরফেও পুরো পরিস্থিতির (Cyclone Remal) উপর নজর রাখা হচ্ছে।

বিশেষ করে উপকুলবর্তী জেলাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পর্যাপ্ত ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে বলে খবর। সব মিলিয়ে চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে সর্বস্তরে। এমনকি মুখ্যমন্ত্রী প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন বলেই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+