List of Train Cancelled: দুর্ঘটনার জেরে বাতিল উত্তরবঙ্গগামী বহু ট্রেন, ঘুরপথে চলছে বেশ কয়েকটি
List of Train Cancelled: রাধিকাপুর এক্সপ্রেস দুর্ঘটনার জেরে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল! রবিবার রাতে বালি বোঝাই একটি ট্রাকের সঙ্গে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। আর এই ঘটনার পরেই ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ইঞ্জিনে আগুন লেগে যায়। এমনকি একটি বগিতেও আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।
ঘটনার পরেই ওই লাইনে স্তব্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যার জেরে একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে বলে জানা গিয়েছে।

- List of Train Cancelled: বাতিল ট্রেনের তালিকা
ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩৪৬৬ ডাউন মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, ০৫৪৩৩ আপ আজিমগঞ্জ বার হাবড়া লোকাল বাতিল করা হয়েছে। ০৩৩৩৮ ডাউন মালদা টাউন থেকে আজিমগঞ্জ এটিও বাতিল করে দেওয়া হয়েছে।
- List of Train Cancelled: অন্যদিকে একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে
যেমন ১৩৪২১ আপ নবদ্বীপ এক্সপ্রেস ধাম মুরারই দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েচে। কলকাতা-আগরতলা স্পেশাল ফেয়ার এসি ট্রেনটিকে ঘুরপথে চালানো হচ্ছে। সমস্যায় পড়তে না চাইলে রেলের তরফে দেওয়া সমস্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে জেনে নিন।
বলে রাখা প্রয়োজন, যুদ্ধকালীন তৎপরতায় ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে ডাউন লাইন স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচলও শুরু হয়েছে। তবে আপ লাইনে পরিস্থিতি স্বাভাবিক নয়। তা ঠিক হতে দুপুর গড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ৬০ জনের একটি উদ্ধারকারী দল কাজ করচে।
#WATCH | Farakka, West Bengal: Radhikapur Express collided with a truck. The train derailed between Dhulianganga and Ballalpur at 0124 hrs. The engine derailed and caught fire. It was detached immediately, and the fire was extinguished. No causality was reported. pic.twitter.com/hTgQKDA2Kd
— ANI (@ANI) December 4, 2023












Click it and Unblock the Notifications