Train Accident: অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনায় বাতিল বহু ট্রেন, কতটা প্রভাব হাওড়ায়

Train Accident: ওডিশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা! আর সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। এবার ঘটনাস্থল অন্ধ্রপ্রদেশ। দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এখনও ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তবে ঘটনায় আহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রশাসনের তরফে আহতের সংখ্যা ৪০ বলে জানা যাচ্ছে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহতের সংখ্যা আরও বেশি।

Train Accident

Train Accident: স্তব্ধ ট্রেন চলাচল

তবে এই ঘটনার পরেই ওই লাইনে কার্যত স্তব্ধ ট্রেন (Train Accident) চলাচল। ফলে একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। পাশাপাশি বেশ কয়েকটড়ি ট্রেনকে বাতিলও করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে হাওড়া থেকে ছাড়ে এমন কয়েকটি ট্রেনও আছে। ইতিমধ্যে এই বিষয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে জানানো হয়েছে। আজ সোমবারই এই ট্রেনগুলি বাতিল থাকছে-

Train Accident: যে সমস্ত ট্রেন বাতিল -

বাতিল (Train Accident) থাকছে ট্রেন নম্বর ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল, ট্রেন নম্বর ০৮৫২৮ বিশাখাপত্তনম থেকে রায়পুরের মধ্যে চলাচল করে প্যাসেঞ্জার স্পেশাল, এছাড়াও আরও ১৮ টি ট্রেন আজ সোমবার বাতিল থাকছে। এমনটাই জানিয়েছেন East Coast Railway এর মুখ্যজনসংযোগ আধিকারিকরা বিশ্বজিত সাহু (Biswajit Sahu)।

Train Accident: একাধিক ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে

শুধু বাতিলই নয়, আরও বেশ কয়েকটি ট্রেনকে (Train Accident) ঘুরপথে চালানো হচ্ছে। যার মধ্যে রয়েছে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস, রয়েছে ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস, বারাউনি কোয়েম্বাটুর এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন। তবে হাওড়া থেকে ছাড়ে ট্রেন নম্বর ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস ঘুরপথে চালানো হচ্ছে। ট্রেন নম্বর ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দূরত্ব এক্সপ্রেসকেও ঘুরপথে চালানো হচ্ছে। এমনটাই রেলের তরফে জানানো হয়েছে।

আরও বিস্তারিত জানতে রেলের বিজ্ঞপ্তি দেখুন-

Train Accident: পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা

East Coast Railway এর মুখ্যজনসংযোগ আধিকারিকরা বিশ্বজিত সাহু জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বিকেল (Train Accident) চারটের মধ্যে রেল ট্র্যাক স্বাভাবিক হয়ে যাবে বলেও জানিয়েছেন বিশ্বজিতবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+