List of Train Cancelled: ফের একগুচ্ছ ট্রেন বাতিল, রবিবার হাওড়া থেকে বদলে গেল বন্দে ভারত ছাড়ার সময়ও
List of Train Cancelled: ফের একবার ট্রেন বাতিলের খবর। ট্র্যাক রক্ষণাবেক্ষন সহ একাধিক কাজ হবে দক্ষিণ-পূর্ব রেলের বেশ কিছু জায়গায়। আর এই কাজের জন্য একাদিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে বহু ট্রেনের সময়সীমা বদল করা হয়েছে। একই সঙ্গে বেশ কিছু দুরপাল্লার ট্রেনের যাত্রা পথ সংক্ষিতপ করা হয়েছে। এমনটাই রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কার্যত প্রত্যেক শনিবার এবং রবিবার বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষনের কাজ করে ভারতীয় রেল। আর এই কাজের জন্য চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এবারও ফের একবার একাধিক ট্রেন বাতিল (List of Train Cancelled) করা হয়েছে।

যার ফলে চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে (List of Train Cancelled)। এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকছে এই কাজের জন্যে-
List of Train Cancelled: একাধিক ট্রেন বাতিল
রবিবার অর্থাৎ পাঁচ তারিখ টাটানগর-হাতিয়া-টাটানগর এক্সপ্রেস বাতিল (List of Train Cancelled) থাকবে। ট্রেন বাতিল থাকবে ৭ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। ট্রেন বাতিলের তালিকায় আছে বিলাসপুর-টাটানগর এক্সপ্রেস, আগামী ৫, ৭ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকছে টাটানগর-বিলাসপুর এক্সপ্রেস। রবিবার কাজের জন্য বাতিল থাকছে আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস। বাতিল থাকছে টাটানগর-বারকাকানা-টাটানগর স্পেশাল।
এছাড়াও বাতিল থাকছে ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু, আসানসোল-টাটানগর-আসানসোল মেমু, খড়গপুর-টাটানগর-খড়গপুর স্পেশাল, রাঁচি-হাওড়া-রাঁচি এক্সপ্রেস, হাতিয়া-টাটানগর-হাতিয়া মেমু, রাঁচি-বোকারো স্টিল সিটি-রাঁচি মেমু এক্সপ্রেস সহ একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার বাতিল থাকছে। কোনও ট্রেন টানা আবার কোনও ট্রেন দফায় দফায় বাতিল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিন।
কিংবা আইআরসিটিসি অ্যাপ কিংবা অনুসন্ধান কেন্দ্র থেকে (List of Train Cancelled) জানতে পারবেন।
List of Train Cancelled: সময় বদল করা হয়েছে বন্দে ভারতের
বাংলা এক নিউজ পোর্টালের খবর অনুজায়ী, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের সময় বদল করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার অর্থাৎ পাঁচ জানুয়ারি এই ট্রেনটি হাওড়া থেকে ২ টো বেজে ৩৫ মিনিটে ছাড়ার বদলে ছাড়বে ৩ টে বেজে ৩৫ মিনিটে।












Click it and Unblock the Notifications