ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একের পর এক ট্রেন বাতিল, জেনে নিন তালিকা
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একের পর এক ট্রেন বাতিল, জেনে নিন তালিকা
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই একের পর এক ট্রেন বাতিল। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ইন্টার লকিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। সেকারণেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বন্ধ থাকবে।

কয়েকদিন আগেই ময়নাগুড়িতে গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। তারপরেই নড়ে চড়ে বসেছে রেলওয়ে। এই দুর্ঘটনায় প্রায় ৯ জন মারা গিয়েছিলেন। আহত হয়েছিলেন প্রায় ৪০ জন। রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল। ইঞ্জিনে গলদ পাওয়া গিয়েছিল। তারপরেই তৎপর হয় রেল। ৩১ তারিখ থেকে দক্ষিণ পূর্ব রেলে ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে। যার জেরে বন্ধ রাখা হচ্ছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন।
দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন। কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে জেনে নিন, ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস। ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস। ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ শালিমার-পুরী এক্সপ্রেস। ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস। ১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস।
৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ফলকনুমা এক্সপ্রেস, ১-৪ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস।
১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল।












Click it and Unblock the Notifications