রাজাবাজারের চালপট্টিতে বিধ্বংসী আগুন। একের পর এক দোকান পুড়ে ছাই
রাজাবাজারের চালপট্টিতে বিধ্বংসী আগুন লাগল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে।
রাজাবাজারের চালপট্টিতে বিধ্বংসী আগুন লাগল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একের পর এক দোকানে। আগুন ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করলেও, তাদের যথেষ্ট বেগ পোহাতে হয় ঘিঞ্জি এলাকার জন্য। আরও দমকলের ইঞ্জিন পাঠানো হচ্ছে। ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।

রবিবার বেলা দেড়টা নাগাদ আগুন লাগে চালপট্টিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালপট্টির একটি দোকান থেকে আগুনের ফুলকি বেড়তে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। খবর দেওয়া হয় পুলিশকেও। কিন্তু দমকল পৌঁছনোর আগেই দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও।












Click it and Unblock the Notifications